MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • এবার কি ট্রেনে মোবাইল ও ল্যাপটপ নিয়ে যেতে গেলে পারমিশন লাগবে? বিশেষ নিয়ম চালু করল রেলমন্ত্রক

এবার কি ট্রেনে মোবাইল ও ল্যাপটপ নিয়ে যেতে গেলে পারমিশন লাগবে? বিশেষ নিয়ম চালু করল রেলমন্ত্রক

দেশের লাইফলাইন ভারতীয় রেল। লক্ষ লক্ষ মানুষ, নানা ধরণের পন্য এই রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছায়। প্রক্রিয়া পরিচালনা করার জন্য রেলের কিছু নিয়ম আছে‌। এবার যুক্ত হয়েছে নয়া নিয়ম। এবার থেকে নাকি ল্যাপটপ ও মোবাইলের জন্য নিতে হবে বিশেষ অনুমতি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 03 2023, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : our own

ল্যাপটপ ও মোবাইল নিয়ে যাওয়ার জন্য নিতে হবে বিশেষ অনুমতি। এই খবরে বেশ চিন্তায় যাত্রীরা। ঠিক কীভাবে নিতে হবে অনুমতি, কী তার প্রক্রিয়া, জেনে নিন পুরোটা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : our own

চলতি বছর ফেব্রুয়ারিতেই রেলওয়ে রেড টারিফ রুল, ২০০০-কে পালটে লিথিয়াম, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি পণ্য রেলের পরিষেবার মাধ্যমে পরিবহণের অনুমতি দেওয়া হয়েছিল।

38
Image Credit : our own

এই পরিষেবার সৌজন্যে মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হয়ে থাকে। আর এবার সেই নিয়মে এল আরও এক পরিবর্তন।

48
Image Credit : @Viral

এবার থেকে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি পরিবহণ করার সময় রেলের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। এবং নূন্যতম ৪৮ ঘন্টা আগে এই বিষয়ে ভারতীয় রেলকে নোটিশের মাধ্যমে জানাতে হবে।

58
Image Credit : our own

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই বিষয়ে জানিয়েছে, এই ধরনের জিনিস পরিবহনের সময় রেলের নিয়ম অনুযায়ী প্যাকেজিং করতে হবে‌। এবং রেলের পক্ষ থেকে প্রতিটি জিনিসকে চেক করা হবে।

68
Image Credit : Getty

এক সরকারি আধিকারিক জানাচ্ছেন, "এই জিনিসগুলি পরিবহণের আগে ভারতীয় রেলের কর্মকর্তাদের কাছে চেক করাতে হবে। আর এর পরই ট্রেনে তোলা যাবে।"

78
Image Credit : google

এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগছে যে, কেন এমন কড়াকড়ি? আসলে লিথিয়াম সংক্রান্ত জিনিসপত্রে খুব সহজে আগুন ধরে যায়। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পাঁচবার এমন আগুন লেগেছে।

88
Image Credit : Getty

গত সেপ্টেম্বরেও দুবার আগুন লাগার ঘটনার সম্মুখীন থেকেছে রেল। গত বছরেও দু'বার এরকম ঘটনা ঘটেছিল। আর এরকম দুর্ঘটনা এড়াতেই এই বিশেষ সতর্কতা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে কি প্রধানমন্ত্রীর বেতনও বাড়াবে? কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রধানমন্ত্রীর বেতনের মধ্যে পার্থক্য কী?
Recommended image2
Now Playing
UPI Charges: UPI আর পুরোপুরি ফ্রি নয়? সত্যিই ২০০০-এর বেশি পেমেন্টে নতুন নিয়ম? কী বলছে পাবলিক?
Recommended image3
India Bhutan Relations: ভুটানে জয়শঙ্কর, উদ্বোধন করলেন একাধিক মেগা প্রজেক্টের
Recommended image4
Naveen Srivastava: নেপালের নেতাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সারলেন ভারতীয় রাষ্ট্রদূত
Recommended image5
Makkah Drone Attack: মক্কার কাছে ড্রোন হামলা, কড়া নিন্দা জানাল ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved