India US Trade Deal: ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক ২৫% কমিয়ে ১৮% করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত (india us trade deal news)।

India US Trade Deal: ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত (india us trade deal news)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পরেই সোমবার রাতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন (modi trump news)। 

ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত

পাশাপাশি ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক ২৫% কমিয়ে ১৮% করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। কিন্তু রাশিয়ার থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যের উপর চাপানো অতিরিক্ত ২৫% জরিমানার বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনও কিছু বলেননি তিনি। 

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই চুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার বিষয়ে মন্তব্য পেশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার পরিবর্তে আমেরিকা এবং ভেনেজ়ুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছেন। 

কী জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

Scroll to load tweet…

এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, "আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আজ কথা বলতে পেরে খুবই আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন থেকে শুল্ক কমিয়ে ১৮% করা হয়েছে জেনে সত্যিই ভালো লাগছে। এই দুর্দান্ত ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। যখন দু’টি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তার জন্য আদতে আমজনতা উপকৃত হয় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রচুর সুযোগ সুবিধা সামনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব গোটা বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শান্তির জন্য তাঁর এই প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের পার্টনারশিপকে অভূতপূর্ব উচ্চতায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।