Mobile Recharge Raghav Chadha: দেশের মধ্যে ব্যবসা করা টেলিকম সংস্থাগুলির রিচার্জ পদ্ধতি নিয়ে সংসদে প্রশ্ন তুললেন এই রাজ্যসভার এই আপ সাংসদ। ঠিক কী বলেছেন তিনি? সংসদে রাঘব চাড্ডা জানান, রিচার্জ শেষ হয়ে গেলে যেভাবে প্রিপেইড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং যেভাবে ২৮ দিনের প্ল্যান বানিয়ে বছরে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হয়। 

Mobile Recharge Raghav Chadha: জনস্বার্থে ফের একবারসংসদে গর্জে উঠলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। ইদানিং তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সম্প্রতি গিগ কর্মীদের অধিকার থেকে শুরু করে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা সহ একাধিক বিষয়ে বারবার তাঁকে সংসদে সরব হতে দেখা গেছে (Mobile Recharge Raghav Chadha)। 

জনস্বার্থে গর্জে উঠলেন রাঘব চাড্ডা

এবার দেশের মধ্যে ব্যবসা করা টেলিকম সংস্থাগুলির রিচার্জ পদ্ধতি নিয়ে সংসদে প্রশ্ন তুললেন এই রাজ্যসভার এই আপ সাংসদ। ঠিক কী বলেছেন তিনি? সংসদে রাঘব চাড্ডা জানান, রিচার্জ শেষ হয়ে গেলে যেভাবে প্রিপেইড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং যেভাবে ২৮ দিনের প্ল্যান বানিয়ে বছরে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হয়, সেগুলি আসলে বড়সড় একটি আর্থিক প্রতারণা। 

তাঁর মতে, “রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলেই কেউ আর ফোন কিংবা মেসেজ করতে পারে না। এমনকি, গুরুত্বপূর্ণ ওটিপি বা জরুরি মেসেজও ফোনে ঢুকতে পারেনা। কোনওভাবে যোগাযোগই করা যায় না। ফলে, জরুরি পরিস্থিতিতে বহু মানুষ কার্যত অসহায় হয়ে পড়েন। রিচার্জ শেষ হয়ে গেলে আউটগোয়িং কল বন্ধ হওয়াটা যুক্তিযুক্ত বিষয়। কিন্তু তাই বলে ইনকামিং কল বন্ধ করে দেওয়া হবে কেন? এটা একেবারেই গ্রহণযোগ্য বিষয় নয়।”

কী বললেন আপ সাংসদ?

তিনি আরও দাবি করেন, "এই যে ২৮ দিনের প্ল্যান, সেটা আসলে একটি ফাঁদ। ২৮ দিন করে ১৩ বার রিচার্জ করলে সেই সংখ্যাটা মোট দাঁড়ায় ৩৬৪ দিন। অর্থাৎ, বছরে ১৩ বার রিচার্জ করতে হয় সাধারণ মানুষকে। তার মানে, অতিরিক্ত একবার রিচার্জ করতে বাধ্য হচ্ছেন সকল গ্রাহকরা।"

আপ সাংসদ স্পষ্ট করে জানিয়েছেন, যে কোনও সংস্থার ক্ষেত্রেই রিচার্জের মেয়াদ ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত। যাতে গ্রাহকদের উপর বাড়তি আর্থিক চাপ এসে না পড়ে। প্রসঙ্গত, দেশের অধিকাংশ টেলিকম সংস্থাই মাসিক প্ল্যানের পরিবর্তে ২৮ দিন বা ৫৪ দিন কিংবা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান অফার করে। 

এবার খোদ সংসদে এই বিষয়টি উত্থাপন করলেন রাঘব চাড্ডা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।