KBC 50 Lakhs Winner Arrested: জনপ্রিয় কুইজ শো 'কৌন বানেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-তে ৫০ লক্ষ টাকা জিতে গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন ভূমি রাজস্ব দফতরের বড় কর্তা অমিতা সিং তোমার। রাজ্যের বন্যা ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন।

KBC 50 Lakhs Winner Arrested: ভারতীয় টিভির জনপ্রিয়তম কুইজ শো 'কৌন বানেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-তে ৫০ লক্ষ টাকা জিতে গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন মধ্যপ্রদেশ সরকারের ভূমি রাজস্ব দফতরের বড় কর্তা অমিতা সিং তোমার (Amita Singh Tomar)। এবার সেই তিনিই রাজ্যের বন্যা ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গ্বালিয়রের চন্দ্রবদনী নাকা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বারোদা এসডিওপি অবনীৎ শর্মার নেতৃত্বে পুলিশ দল এই অভিযান চালায়। গ্রেফতারের একদিন আগেই জেলা প্রশাসন তাঁকে পদ থেকে সরিয়ে দেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আড়াই কোটির বন্যাত্রাণে গ্রেফতার

এই মামলার সূত্রপাত ২০২১ সালের শেওপুর জেলার বারোদা তহসিলের বন্যা ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ ঘিরে। অভিযোগ, প্রায় ২ থেকে ২.৫৭ কোটি টাকা ত্রাণের অর্থ ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। মোট ৭৯৪ জনকে ত্রাণভোগী হিসেবে চিহ্নিত করা হলেও, তার বড় অংশই নাকি সঠিকভাবে বিতরণ হয়নি। তদন্তে জানা গিয়েছে, প্রায় ১২৭টি ভুয়ো অ্যাকাউন্টে এই টাকা সরানো হয়েছিল। এই মামলায় এখনও পর্যন্ত ২২ জন পাটওয়ারি সহ মোট ১১০ জনের নাম এফআইআরে রয়েছে। পুলিশের দাবি, এই আর্থিক লেনদেনের সঙ্গে অভিযুক্তের পরিবারের কিছু অ্যাকাউন্টেরও যোগসূত্র পাওয়া গিয়েছে। শেওপুরের পুলিশ সুপার সুধীর আগরওয়াল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিতাভ মুগ্ধ হয়েছিলেন তাঁর সাধারণ জ্ঞানের গভীরতা দেখে

অভিযুক্ত রাজস্ব কর্তা অমিতা এর আগে শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনের করা কেবিসি-তে একের পর এক কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ৫০ লক্ষ টাকা জিতে নিয়েছিলেন। অমিতার সাধারণ জ্ঞানের গভীরতা দেখে মুগ্ধ হয়ে অমিতাভ বলেছিলেন, অদ্ভূত। সেই অমিতাই মাথা নিচু করে জেলে ঢুকলেন। সাফল্যের বিপরীতে গুরুতর দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়লেন তিনি।

জামিনের অভিযোগ খারিজ হয়

গ্রেফতারের পর তাঁকে আদালতে তোলা হলে, বিচারক তাঁকে শিবপুরী জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন, যা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টদুই জায়গাতেই খারিজ হয়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সরকারি ত্রাণ তহবিলের ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০২১ সালের বন্যা ত্রাণ বিতরণে বড়সড় কারচুপির অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।