Mumbai Metro Mishap: মুম্বই মেট্রোর পিলার ভেঙে ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। গতকাল, শনিবার দুপুরে মুলন্দের এলবিএস মার্গে নির্মীয়মাণ মুম্বই মেট্রোর লাইন ৪ (ওয়াডালা থেকে থানে/কাসারভাদাভালি করিডর) প্রকল্পে কংক্রিটের প্যারাপেট সেগমেন্ট ভেঙে পড়ে।
Mumbai Metro Mishap: মুম্বই মেট্রোর পিলার ভেঙে ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। গতকাল, শনিবার দুপুরে মুলন্দের এলবিএস মার্গে নির্মীয়মাণ মুম্বই মেট্রোর লাইন ৪ (ওয়াডালা থেকে থানে/কাসারভাদাভালি করিডর) প্রকল্পে কংক্রিটের প্যারাপেট সেগমেন্ট ভেঙে পড়ে। পিলারের এক চাঙড়ের তলায় চাপে পড়ে একটি অটো ও পশ্চিমবঙ্গের নম্বর প্লেট থেকে একটি গাড়ি। দুর্ঘটনায় ১জন মৃত, ৩জন গুরুতর জখম হন। দুর্ঘটনাটি ঘটে মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে পিয়ার নম্বর পি১৯৬-এর সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনায় জড়িত থাকা, গাফলতির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মোট ৬ কোটি টাকার জরিমানা করা হয়েছে। মুম্বই মেট্রো পলিটন উন্নয়ন পর্ষদ (Mumbai Metropolitan Region Development Authority) মূল ঠিকাদার সংস্থার উপর ৫ কোটি টাকা এবং প্রকল্প পরিচালন পরামর্শদাতা সংস্থার উপর ১ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি এমএমআরডিএ-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যজিৎ সালভেকে সাসপেন্ড করা হয়েছে।
মৃতের পরিবারকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ
দুর্ঘটনায় একটি অটোরিকশা সম্পূর্ণভাবে ভেঙে যায়। পাশাপাশি একটি স্কোডা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অটোরিকশায় থাকা রামধনী যাদব নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন অটোরিকশা চালক রাজকুমার যাদব (৪৫), তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। এছাড়াও মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) এবং স্কোডা গাড়ির চালক দীপা রুহিয়া (৪০) আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নির্দেশ দিয়েছেন, আহতদের সমস্ত চিকিৎসা ব্যয় বহন করবে এমএমআরডিএ। প্রাথমিকভাবে নির্মাণকাজে গাফিলতি ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে।
দেখুন দুর্ঘটনার ভিডিও
গ্রেফতার ৫ জন
ঘটনার পর তদন্তে নেমে মুলুন্ড পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন প্রকল্প অধিকর্তা হরিশ চৌহান, প্রোজেক্ট ম্যানেজার কুলদীপ সাপক্যাল, ডেপুটি ম্যানেজার সৌরভ সিং, সুপারভাইজার প্রশান্ত ভোইর (ঠিকাদার সংস্থা RAJV-Milan Infra/মিলান রোড বিল্ডটেক এলএলপি-র সঙ্গে যুক্ত) এবং প্রকল্প পরামর্শদাতা সংস্থা DB-Hill-LBG কনসোর্টিয়ামের প্রোজেক্ট ম্যানেজার অবধূত ইনামদার। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। খুন না হলেও অবহেলার জেরে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এলবিএস মার্গে। পরিকাঠামো প্রকল্পে বারবার নিরাপত্তা ঘাটতির অভিযোগে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজ্যজুড়ে চলা নির্মাণ প্রকল্পগুলির নিরাপত্তা নিরীক্ষার দাবিও জোরদার হয়েছে।


