
নাগাল্যান্ড নির্বাচনের ফলাফল ২০২৩ তেমজেন ইমনা আলং পিছিয়ে পড়েও ছিনিয়ে নিলেন জয়
নাগাল্যান্ডে জয়ী তেমজেন ইমনা আলং। জয় পেয়ে প্রবল উচ্ছ্বসিত তেমজেন ইমনা আলং। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করেন তেমজেন। তেমজেন-এর ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি-তে দেখা যাচ্ছে যে প্রবল উচ্ছ্বসিত তেমজেন ও অনুগামীরা।
নাগাল্যান্ডে জয়ী তেমজেন ইমনা আলং। জয় পেয়ে প্রবল উচ্ছ্বসিত তেমজেন ইমনা আলং। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করেন তেমজেন। তেমজেন-এর ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি-তে দেখা যাচ্ছে যে প্রবল উচ্ছ্বসিত তেমজেন ও অনুগামীরা। আলংটাকি-৩০ বিধানসভা থেকে জয়ী হয়েছেন তেমজেন ইমনা আলং। তেমজেন-এর প্রাপ্ত ভোটের সংখ্যা হল ৯২৭৪। তেমজেন-এর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেডিইউ-এর জে লানু লংছার। গণনার প্রথম দিকে পিছিয়ে পড়েছিলেন তেমজেন । তবে বেলার দিকে লড়াই-এ ফিরে আসেন তেমজেন ও জয় পান। তেমজেন তাঁর হাস্যরস এবং চেহারার জন্য সকলের কাছে প্রিয়। তেমজেন-এর বন্ধুবৎসল মানসিকতা সবসময় তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। তেমজেন মনে করেন একা একা দ্রুত গতিতে যাওয়া যায়। কিন্তু অনেকটা দূরের রাস্তা যেতে গেলে একাধিক সঙ্গী লাগে, মনে করেন তেমজেন। আর তেমজেন-এর এই জীবন দর্শন তাঁকে রাজনীতির ময়দানে জনপ্রিয়তা দিয়েছে। তেমজেন নাগাল্যান্ডে বিজেপি-র রাজ্য সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। জয়ের জন্য তেমজেন তাঁর পরিবার ও দলীয় কর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। করোনার জেরে মানুষের সঙ্গে হাত মেলানো বন্ধ ছিল-পোস্টে লিখেছেন তেমজেন।