প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার অর্জন করে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। তিনি বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে এই মাইলফলক ছুঁলেন, পিছনে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প, যোগী আদিত্যনাথ এবং রাহুল গান্ধির মতো নেতাদের।

ডিজিটাল প্ল্যাটফর্মে আরেকটি বড় মাইলফলক ছুঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার অর্জন করে তিনি বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে এই ঐতিহাসিক রেকর্ড গড়লেন। ২০২৪ সালে ইন্টাগ্রামে যোগ দিয়েছিলেন। এবার এক দশকে মধ্যে ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার অর্জন করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিকে ট্রাম্পের ফলোয়ার সংখ্যা ৪৩.২ মিলিয়ন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোভো সুবিয়ান্তোর ফলোয়ার সংখ্যা ১৫ মিলিনয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা দা সিলভার ফলোয়ার সংখ্যা ১৪.৪ মিলিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট রেডেপ তাইয়েপ এরদোগানের ফলোয়ার সংখ্যা ১১.৬ মিলিয়ন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-র ফলোয়ার সংখ্যা ৬.৪ মিলিয়ন। এদিকে মোদীর ফলোয়ার সংখ্যা ১০০০ মিলিয়ন। পরিসংখ্যান বলছে, পরবর্তী পাঁচ জন বিশ্বনেতার ফলোয়ার যোগ করলেও মোদীর একার ফলোয়ার সংখ্যায় পৌঁছায় না।

এদিকে দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ইনস্টাগ্রামে দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১৬.১ মিলিয়ন। তারপর আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর ফলোয়ারের সংখ্যা ১২.৬ মিলিয়ন। এবারনজর কাড়লেন মোদী। ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার অর্জন করে তিনি বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে এই ঐতিহাসিক রেকর্ড গড়লেন।

এদিকে বর্তমানে ইজরায়েল সফলে গিয়েছেন মোদী। নয় বছরে এটি তাঁর দ্বিতীয় সফল। এদিন তিনি ইজরায়েলের সংসদ কেনেসেট-এ ভাষণ দিয়ে বলেন, গাজায় স্থানী ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত আলোচনার পথেই সমাধান চায়। সেই সঙ্গে সন্ত্রাসবাদকে বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেন মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদীকে একজন প্রকৃত বন্ধু হিসেবে বর্ণনা করে নেতানিয়াহু বলেন, "আপনি ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্বের একজন প্রকৃত সমর্থক।" নেতানিয়াহুর বক্তব্যের পর প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শুরু হয়। ইজরায়েলি সাংসদরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান।