Narendra Modi Address to the Nation: শনিবার সন্ধেবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে (Parliament) মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। কারণ, সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সাংসদের সমর্থন পাওয়া যায়নি। এর জন্য বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি মহিলাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী।

DID YOU
KNOW
?
সংবিধান সংশোধন বিতর্ক
লোকসভায় সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিল পাশ না হওয়ায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

PM Narendra Modi: লোকসভায় (Lok Sabha) সংবিধান সংশোধন বিল (The Constitution (131st Amendment) Bill) পাশ করাতে না পেরে সারা দেশের মহিলাদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শনিবার সন্ধেবেলা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, 'আমি দেশের সব মহিলার কাছে ক্ষমা চাইছি। কারণ, বিল পাশ করাতে ব্যর্থ হয়েছি। কংগ্রেস (Congress), ডিএমকে (DMK), তৃণমূল কংগ্রেস (AITC), সমাজবাদী পার্টির (Samajwadi Party) মতো দলের স্বার্থপর রাজনীতির জন্য দেশের মহিলাদের সমস্যায় পড়তে হয়েছে।' সরকারের লক্ষ্য ছিল, আসন সংখ্যা বাড়িয়ে সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ চালু করা হবে। কিন্তু এই বিল পাশ করানো সম্ভব হয়নি। মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সংসদে কোনও বিল পাশ করাতে ব্যর্থ হল।

বিধানসভা নির্বাচনের আগে বিতর্ক

কয়েকদিন পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। তামিলনাড়ুতেও (Tamil Nadu) বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করার ক্ষেত্রে বাধা দেওয়ায় পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর শাসক দলকে মহিলা-বিরোধী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর ভাষণে বিরোধীদের প্রতি আক্রমণের পাশাপাশি আবেগের ছোঁয়াও ছিল। তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে দাবি করেন, মহিলারা সবকিছু ভুলে যেতে পারেন, কিন্তু অপমান ভুলে যান না। প্রধানমন্ত্রীর কথায়, ‘সংসদে যা হয়েছে, তা শুধু ডেস্ক চাপড়ানো না, মহিলাদের মর্যাদা ও আত্মসম্মানের উপর আঘাত। সংসদে কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলির সারা দেশের মহিলাদের মনে থাকবে।’

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক

সরকারপক্ষ দাবি করছে, সংবিধান সংশোধনের মাধ্যমে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পাল্টা বিরোধী দলগুলির দাবি, সরকার সারা দেশে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চাইছে। এ বিষয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে মহিলাদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।