MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • দেশে বাল্যবিবাহের মুখে দাঁড়িয়ে রয়েছে ১১.৫ লক্ষ শিশু! ভয়ঙ্কর রিপোর্ট NCPR-এর

দেশে বাল্যবিবাহের মুখে দাঁড়িয়ে রয়েছে ১১.৫ লক্ষ শিশু! ভয়ঙ্কর রিপোর্ট NCPR-এর

শিশু বিবাহ-NCPR প্রতিবেদন : ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের এক সমীক্ষায় দেখা গেছে, ২৭ রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলে ১১.৫ লক্ষ শিশু বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বেশিরভাগই স্কুলছুট।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 20 2024, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (NCPR) নির্দেশে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করার জন্য করা এক সমীক্ষায় দেখা গেছে, ২৭ টি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলে ১১.৫ লক্ষেরও বেশি শিশু বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এই শিশুদের বেশিরভাগই মেয়ে, স্কুলছুট অথবা কর্তৃপক্ষের কাছে কোনও তথ্য ছাড়াই দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত। 

310

এদের মধ্যে সর্বাধিক ৫ লক্ষেরও বেশি শিশুর তালিকা নিয়ে শীর্ষে উত্তরপ্রদেশ। ১.৫ লক্ষ শিশু নিয়ে অসম দ্বিতীয় স্থানে রয়েছে। মধ্যপ্রদেশে প্রায় ১ লক্ষ শিশু রয়েছে। 

410

কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এরকম কোনও তথ্য মেলেনি। অনেক জেলা এই বিষয়ে সঠিক অনুশীলন করেনি এবং গোয়া, লাদাখ তথ্য শেয়ার করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

510
Image Credit : freepik

এই সমীক্ষাটি মার্চ মাসে শুরু হয়েছিল। প্রায় তিন লক্ষ গ্রাম এবং দেশজুড়ে ৬ লক্ষ স্কুল ম্যাপ করা হয়েছে।গত সপ্তাহে NCPC-র প্রধান প্রিয়াঙ্ক কানুঙ্গোর চিঠি সহ রাজ্যগুলিতে তথ্য পাঠানো হয়েছে। বাল্যবিবাহ রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

610
Image Credit : freepik

NCPC-র চেয়ারপারসন হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ায়, তার অফিসের শেষ দিনে বুধবার তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, "বাল্যবিবাহ মোকাবেলায় শিশুদের স্কুলে রাখা একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা।"

710
Image Credit : freepik

স্কুলভিত্তিক স্কুলছুট, অনিয়মিত এবং স্কুলে অনুপস্থিত শিশুদের তালিকা তৈরি করার পাশাপাশি বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

810
Image Credit : our own

প্রধান শিক্ষককে অবহিত না করে স্কুলে অনুপস্থিত শিশুদের একটি আলাদা তালিকা তৈরি করতেও বলা হয়েছে। 

910
Image Credit : Asianet News

বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করার জন্য জেলা শিক্ষা বিভাগকে তালিকা তৈরি করে জেলা ম্যাজিস্ট্রেট এবং বাল্যবিবাহ নিষিদ্ধ কর্মকর্তার সাথে শেয়ার করতে বলা হয়েছে। 

1010
Image Credit : X

শনাক্ত করা সমস্ত শিশুকে পারিবারিক কাউন্সেলিং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Packet Foods: চিপস দেখলেই জরিমানা! ভারতে এই কয়েকটি গ্রামে প্যাকেটজাত খাবার নিষিদ্ধ
Recommended image2
Tibet Flash Floods: তিব্বতে হড়পা বানে নিখোঁজ ৭৭ জন তীর্থযাত্রী, উদ্বিগ্ন সদগুরু
Recommended image3
Extramarital Affair: বিয়ের পরেই স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যুবতী!
Recommended image4
Now Playing
Health News: ঘরে ঘরে রহস্যময় জ্বর! কতটা উদ্বেগের এই পরিস্থিতি? কোভিড নাকি H1N1?
Recommended image5
Nepal Flash Floods: বালেন্দ্র শাহকে ফোন মোদীর, ত্রাণ-উদ্ধারকাজে নেপাল যেতে তৈরি ভারতের বায়ুসেনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved