NEET 2026 Paper Leak: ২০২৬ সালে, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতে প্রথম শুনানির দিনই গরহাজির রইলেন তদন্তকারী সংস্থা সিবিআই-এর আইনজীবী। ফলে, আগামী ৩ অগাস্ট অবধি শুনানি স্থগিত হয়ে গেল।
NEET 2026 Paper Leak: নিট-ইউজি কেলেঙ্কারির তদন্ত মামলা হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (NEET UG paper leak)। অথচ, খোদ তাদের আইনজীবী হাজিরই হলেন না ফাস্ট-ট্র্যাক কোর্টে। ফলে, পিছিয়ে গেল শুনানি। ২০২৬ সালে, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতে প্রথম শুনানির দিনই গরহাজির রইলেন তদন্তকারী সংস্থা সিবিআই-এর আইনজীবী। ফলে, আগামী ৩ অগাস্ট অবধি শুনানি স্থগিত হয়ে গেল। সোমবার, ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক অনু গ্রোভার বালিগার এজলাসে ধৃত দুই অভিযুক্ত বিকাশ বিওয়াল এবং দীনেশ বিওয়ালের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল (NEET paper leak Supreme Court)।
শুনানি হল না নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের!
কিন্তু সকাল ১০.৪৫ মিনিট পর্যন্ত, সিবিআই-এর পক্ষ থেকে কোনও সরকারি আইনজীবী উপস্থিত না হওয়ায় গভীর অসন্তোষ প্রকাশ করে শুনানি মুলতুবি করে দেন বিচারক। ভবিষ্যতে এই ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়ানোর জন্য ডিরেক্টর অফ প্রসিকিউশন-কে দ্রুত এক জন বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে ফাস্ট-ট্র্যাক অদালত গঠন করা হবে। তাৎপর্যপূর্ণভাবে সিবিআই আবার ২০২৪ সালের নিট প্রশ্নফাঁসের মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়াকে ক্লিনচিট দিয়ে আদালতকে জানায়, তাঁর বিরুদ্ধে প্রশ্নপত্র চুরি বা বিক্রি করার কোনও প্রমাণই পাওয়া যায়নি। যদিও বিহার পুলিশ প্রথমে সেই সঞ্জীব মুখিয়াকেই অভিযুক্ত হিসেবে ঘোষণা করে। কিন্তু সিবিআই-এর হাতে কেস যেতেই ক্লিনচিট পেয়ে যান সঞ্জীব মুখিয়া। এবার ২০২৬ সালের শ্নপত্র ফাঁস কাণ্ডে ফাস্ট-ট্র্যাক আদালতেই হাজির হলেন না খোদ সিবিআই-এর আইনজীবী।
ফাস্ট-ট্র্যাক কোর্টে হাজিরই হলেন না সিবিআই-এর আইনজীবী
অন্যদিকে, ২০২৬ সালের নিট প্রশ্নফাঁস মামলায় ইতিমধ্যেই গোটা তদন্তের দায়িত্ব এই মুহূর্তে সিবিআই-এর হাতে। আর এই মামলায় ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত চার্জশিট দায়ের করা হয়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
