MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • CJP Protest: NEET বিতর্কে জট কাটছে না! ৩ শর্তে অনড় থেকে সরকারের আলোচনার প্রস্তাব ফেরাল CJP

CJP Protest: NEET বিতর্কে জট কাটছে না! ৩ শর্তে অনড় থেকে সরকারের আলোচনার প্রস্তাব ফেরাল CJP

NEET পেপার ফাঁস কাণ্ডে দিল্লির আন্দোলন আরও জটিল হচ্ছে। সরকারি সূত্রে খবর, ককরোচ জনতা পার্টি বা CJP-কে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।

3 Min read
Author : Saborni Mitra
Published : Jul 23 2026, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
NEET কাণ্ডে উত্তাল হচ্ছে দিল্লি
Image Credit : ANI

NEET-কাণ্ডে উত্তাল হচ্ছে দিল্লি

NEET পেপার ফাঁস কাণ্ডে দিল্লির আন্দোলন আরও জটিল হচ্ছে। একদিকে ছাত্রছাত্রী এবং ককরোচ জনতা পার্টি (CJP)-র মতো সংগঠনগুলো তাদের অবস্থানে অনড়, অন্যদিকে সরকার আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজার চেষ্টা করছে। সরকারি সূত্রে খবর, CJP নেতৃত্বকে ফের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ফলে অচলাবস্থা অব্যাহত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
শিক্ষামন্ত্রীর পদত্যাহের দাবিতে অনড়় CJP
Image Credit : ANI

শিক্ষামন্ত্রীর পদত্যাহের দাবিতে অনড়় CJP

এর আগে, ২০ জুলাই CJP-র প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। তাঁরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। CJP-র বক্তব্য, মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছিলেন যে এই বিষয়টি সঠিক জায়গায় আলোচনা করা হবে।

Related Articles

Related image1
CJP Protest: সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র দিল্লি! লাঠিচার্জের অভিযোগ, পুলিশের অফিসে মুখপাত্র সৌরভ দাস
Related image2
NEET Controversy: বিরোধীদের দাবি মেনে নিট নিয়ে বিতর্কে রাজি সরকার, সংসদ অচল না করার আর্জি রিজিজুর
37
আন্দোলনকারীদের শর্ত
Image Credit : ANI

আন্দোলনকারীদের শর্ত

আন্দোলন শেষ করার জন্য আন্দোলনকারীরা তিনটি প্রধান শর্ত রেখেছে। এই তিনটি শর্ত নিয়ে ২০ জুলাই সংসদ অভিযান করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত তারা এই শর্তে অনড় রয়েছে। শর্তগুলি দেখুন

47
CJPর ৩ শর্ত
Image Credit : ANI

CJPর ৩ শর্ত

CJP-র মুখপাত্র সৌরভ দাস এই শর্তগুলির কথা জানিয়ে বলেন: "প্রথমত, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, NEET পেপার ফাঁসের কারণে যে সমস্ত ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত FIR তুলে নিতে হবে এবং সরকারপক্ষকে সার্বভৌম গ্যারান্টি দিতে হবে যে ভবিষ্যতে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য কারও বিরুদ্ধে FIR করা হবে না।"

57
সিজেপি-র হুঁশিয়ারি
Image Credit : ANI

সিজেপি-র হুঁশিয়ারি

সৌরভ দাস সাফ জানিয়ে দেন যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনও আপস করা হবে না। তিনি বলেন, "ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনও কথাই হবে না। এটা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে—যতদিন চলার চলুক।"

67
এখনও অনশনে সোনম ওয়াংচুক
Image Credit : ANI

এখনও অনশনে সোনম ওয়াংচুক

সৌরভ আরও জানান যে তিনি পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেছেন। সোনম ওয়াংচুক অনশন চালিয়ে যাচ্ছেন, এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার পরেও। দু'জনেই একমত যে আন্দোলন অহিংস পথেই চলবে।

সৌরভ বলেন, "আজ আমি সোনম ওয়াংচুকের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। আমাদের সিদ্ধান্ত, এই আন্দোলন শান্তিপূর্ণ থাকবে। উনিও প্রকাশ্যে সমস্ত আন্দোলনকারীকে শান্তি বজায় রাখার এবং সঠিক পথে বিক্ষোভ দেখানোর আবেদন জানিয়েছেন।"

আন্দোলনে গোলমাল পাকানোর আশঙ্কাও প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেন, "অতীতেও এই দেশে শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা আন্দোলনে ঢুকে পুরো বিষয়টি ঘেঁটে দিয়েছে। শেষ পর্যন্ত দোষ দেওয়া হয়েছে শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরই। এখানে যেন তেমনটা না হয়।"

77
প্রধানমন্ত্রীর বিবৃতি
Image Credit : X

প্রধানমন্ত্রীর বিবৃতি

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেপার ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরি করা হবে বলেও তিনি ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ (আগের টুইটার) একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টাকারীদের ছাড়া হবে না।" তিনি আরও জানান যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মোদী লেখেন, "আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই! পেপার ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার জন্য আমাদের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের ছাড়া হবে না।"

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Dussehra: দিল্লিতে ২২ তলা সমান উঁচু রাবণ! দশেরায় পুড়বে ২২১ ফুটের মূর্তি
Recommended image2
'বিচার বিভাগকে ভয় দেখিয়ে বশ করা যায় না', রাহুলের পদযাত্রা নিয়ে কড়া মন্তব্য প্রধান বিচারপতির
Recommended image3
ধর্মান্তরিত হলেই মিলবে না অনগ্রসর শ্রেণিভুক্ত মুসলিম সংরক্ষণের সুবিধা, রায় সুপ্রিম কোর্টের
Recommended image4
আর নয় Unknown Number! ফোন ধরার আগেই জানবেন কে করছে, ১ নভেম্বর থেকে নতুন নিয়ম
Recommended image5
Disaster Management India: দুর্যোগ মোকাবিলায় ত্রাণের চেয়ে প্রতিরোধে বেশি জোর দেওয়া জরুরি
Related Stories
Recommended image1
CJP Protest: সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র দিল্লি! লাঠিচার্জের অভিযোগ, পুলিশের অফিসে মুখপাত্র সৌরভ দাস
Recommended image2
NEET Controversy: বিরোধীদের দাবি মেনে নিট নিয়ে বিতর্কে রাজি সরকার, সংসদ অচল না করার আর্জি রিজিজুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved