MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • আয়কর বিল নিয়ে বড় পদক্ষেপ মোদী সরকারের, আসছে নতুন সংস্করণ, জানুন এক ক্লিকে

আয়কর বিল নিয়ে বড় পদক্ষেপ মোদী সরকারের, আসছে নতুন সংস্করণ, জানুন এক ক্লিকে

India New Income Tax Law: আয়কর নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত হচ্ছে পুরনো আয়কর আইন। কী বদল আসতে চললেছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 08 2025, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আয়কর নিয়মে পরিবর্তন
Image Credit : Asianet News

আয়কর নিয়মে পরিবর্তন

আয়কর বিল নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। শুক্রবার দুপুরে ২০২৫ আয়কর বিল আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করে নিলো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সংসদে নতুন আয়কর বিল পেশ করা হয়। পুরনো আয়কর আইন সংশোধনের লক্ষ্যে এই বিল পেশ করা হয়েছিল। যদিও শুক্রবার সরকারি তরফে আনুষ্ঠানিক ভাবে  প্রত্যাহার করে নেওয়া হলল সেই বিল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সংসদে পেশ হবে নতুন আয়কর বিল
Image Credit : Getty

সংসদে পেশ হবে নতুন আয়কর বিল

জানা গিয়েছে, এই বিলের সংশোধনের মাধ্য়মে ছয়ের দশকের পুরনো আয়কর আইনকে সংশোধন করে প্রতিস্থাপন করাই ছিল এর লক্ষ্য। জানা গিয়েছে, আগামী ১১ অগাস্ট সোমবার সংসদে ফের এই বিল পেশ করা হবে। তবে পেশ করা হবে এই বিলের নতুন সংস্করণ। 

Related Articles

Related image1
আসন্ন উৎসবের মরশুমে ফের বাড়তে চলেছে গ্যাসের দাম? বড় পদক্ষেপ কেন্দ্রের
Related image2
রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেয় হামলার অভিযোগ, বাংলাদেশ নিয়ে কী ব্যবস্থা? সংসদে প্রশ্ন অভিষেকের
35
আগের বিল কেন প্রত্যাহার?
Image Credit : freepik

আগের বিল কেন প্রত্যাহার?

জানা গিয়েছে, আগের আয়কর আইনে একাধিক সংস্করণের কারণে যাতে বিভ্রান্তি না ছড়ায় তার জন্য এই পদক্ষেপ। আগের বিলের নতুন সংস্করণটিতে সিলেক্টেড কমিটির সুপারিশকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তা বাতিল হয়ে যায়। নতুন সংস্করণে সেগুলি অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। 

45
আয়কর বিল নিয়ে বিবেচনা
Image Credit : Asianet News

আয়কর বিল নিয়ে বিবেচনা

জানা  গিয়েছে, বিলটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ করার পর তা বিবেচনার জন্য পাঠানো হয়েছিল লোকসভারই এক সলেক্ট কমিটির কাছে। বিজেপি সাংসদ  বৈজয়ন্তি পাণ্ডার নেতৃত্বে সেই কমিটি এই বিল বিবেচনা করে গত ২১ জুলাই তা সংসদে পেশ করে। আর ওই রিপোর্টে বিলের ২৮৫টি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। 

55
আয়কর বিল প্রত্যাহার
Image Credit : iSTOCK

আয়কর বিল প্রত্যাহার

এদিকে বিহারে ভোটারদের নিবিড় সমীক্ষার প্রতিবাদে সংসদে হট্টগোলের মধ্যেই লোকসভায় পেশ করা হয় বিলটি। সংসদের অধিবেশন মুলতুবী হওয়ার আগেই এদিন দুপুরে বিলটি প্রত্যাহার করে নেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP Leaders Detention: '১ বছর শান্তি ভঙ্গ করবে না' এই শর্তেই মুক্তি অভিজিৎ দীপকে-সহ ৩ নেতাকে
Recommended image2
আদালতের নির্দেশে মুক্ত CJP-র অভিজিৎ দীপকে-সহ ৩ নেতা, এবার কী পদক্ষেপ?
Recommended image3
অভিজিৎ দীপকে-সহ CJP-র ৩ নেতাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করল পুলিশ, ছাড়া পেলেন ধ্রুব রাঠি
Recommended image4
Viral Video: দিল্লিতে পুলিশের তাড়া খেয়ে ছুটছেন 'গান্ধীজি'! ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল সমাজ মাধ্যমে
Recommended image5
CJP Protest: 'মাঝে মাঝে বিপি মাপবেন', যন্তর মন্তরে বিক্ষোভের মধ্যেই মোদীকে কটাক্ষ সিজেপি নেতার
Related Stories
Recommended image1
আসন্ন উৎসবের মরশুমে ফের বাড়তে চলেছে গ্যাসের দাম? বড় পদক্ষেপ কেন্দ্রের
Recommended image2
রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেয় হামলার অভিযোগ, বাংলাদেশ নিয়ে কী ব্যবস্থা? সংসদে প্রশ্ন অভিষেকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved