MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Petrol Pump: এবার থেকে এদের আর বিক্রি করা হবে না ডিজেল! কড়া নির্দেশিকা মোদী সরকারের

Petrol Pump: এবার থেকে এদের আর বিক্রি করা হবে না ডিজেল! কড়া নির্দেশিকা মোদী সরকারের

Petrol Pump New Guidelines: এবার আর সকলকে ডিজেল বিক্রি করতে পারবে না পেট্রোল পাম্পগুলি। নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কাকে কতটা পরিমাণ পেট্রোল ও ডিজেল বিক্রি করতে পারবে পাম্পগুলি তাও জানানো হয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 12 2026, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
পেট্রোল ডিজেল বিক্রিতে কড়াকড়ি
Image Credit : ChatGPT

পেট্রোল-ডিজেল বিক্রিতে কড়াকড়ি

পেট্রোল আর ডিজেল বিক্রিতে নতুন কড়াক়ড়ি কেন্দ্রীয় সরকারের। আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ। এবার থেকে আর সকলকে আর জ্বালানি বিক্রি করতে পারবে না পেট্রোল পাম্পগুলি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
নতুন নির্দেশিকা
Image Credit : Getty

নতুন নির্দেশিকা

নতুন নির্দেশিকা অনুযায়ী, শিল্প-বাণিজ্যিক গ্রাহক আর সাধারণ পেট্রোল পাম্প থেকে জ্বালানি কিনতে পারবে না। তাদের প্রয়োজনীয় জ্বালানি কিনতে হবে সরকার নির্ধারিত নির্দিষ্ট বাল্ক সেল পয়েন্ট বা নিজস্ব কনজিউমার পাম্পের মাধ্যমে।

Related Articles

Related image1
৬০ থেকে ৬৩%! জুলাইয়ের আগেই বাড়তে চলেছে DA, জানুন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
Related image2
Annapurna Bhandar-এর ৩০০০ টাকা পেতেই হবে! অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের সাধারণ সমস্যার সহজ উপায়
39
বিধিনিষেধের সময়সীমা
Image Credit : Getty

বিধিনিষেধের সময়সীমা

তবে এই বিধি নিষেধ কিন্তু বেশ লম্বা কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে প্রাথমিকভাবে এই বিধিনিষেধ ৯০ দিনের জন্য কার্যকর থাকবে। পরে বাড়ানো হতে পারে। আবার কমতেও পারে সময়সীমা। তবে পরবর্তী নির্দেশিকা কার্যকর হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।

49
কেন্দ্র বিধিনিষেধের কারণ
Image Credit : X

কেন্দ্র বিধিনিষেধের কারণ

কেন্দ্রের দাবি, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় ডিজেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠেছে, বাল্ক ডিজেল ক্রেতারা তুলনায় কম দামে সাধারণ পেট্রোল পাম্প থেকে বেশি তেল কিনছেন। দামের পার্থক্যের কারণেই সাধারণ পেট্রোল পাম্প থেকে তারা বেশি পরিমাণে ডিজেল কিনছিল।

59
বর্তমানে ডিজেলের দাম
Image Credit : X/Twitter

বর্তমানে ডিজেলের দাম

দিল্লিতে সাধারণ পেট্রোল পাম্পে ডিজ়েলের দাম লিটার প্রতি ৯৫.২০ টাকা হলেও, বাল্ক ক্রেতাদের জন্য সেই দাম প্রায় ১৩৪.৫০ টাকা। কলকাতায় সাধারণ পেট্রোল পাম্প থেকে ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৮২ টাকা। কলকাতাতেও বাল্ক সেল পয়েন্টে ডিজেলের দাম ১৫০ টাকার কাছাকাছি হওয়ার সম্ভাবনা ।

69
নির্দেশিকায় কী কী বলা হয়েছে?
Image Credit : X

নির্দেশিকায় কী কী বলা হয়েছে?

গত ১১ জুন পেট্রোলিমায় ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক মোটর স্পিরিট অ্যান্ড হাইস্পিড ডিজেল অর্ডার ২০২৬ জারি করেছে। সেখানে তেল বিপণন সংস্থা ও জ্বালানি বিক্রেতাদের একটি নির্দেশিকা দেওয়া হয়েছএ। ওই নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ পেট্রোল পাম্প থেকে জ্বালানি না বিক্রি করে হয় বাল্ক ক্রেতাদের।

79
ডিজেল বিক্রির পাত্র নিয়ে নির্দেশিকা
Image Credit : X

ডিজেল বিক্রির পাত্র নিয়ে নির্দেশিকা

ডিজেল বিক্রির পাত্র নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ডিজেল বিক্রি শুধুমাত্র যানবাহনের ফুয়েল ট্যাঙ্ক অথমা পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন অনুমোদিত পাত্রে করা যাবে।

89
কতটা বিক্রি করতে পারে?
Image Credit : X

কতটা বিক্রি করতে পারে?

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে একজন গ্রাহক বা একটি গাড়িতে দৈনিক সর্বাধিক ২০০ লিটার ডিজেল বিক্রি করা যাবে। ওই জ্বালানি পুরনায় বিক্রি করা যাবে না বলেও স্পষ্ট করে জানান হয়েছে।

99
বিধিনিষেধের কারণ
Image Credit : X

বিধিনিষেধের কারণ

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি খুচরো বিক্রির দাম নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বাজারদর অনুযায়ী মূল্য নেওয়া হচ্ছে। ফলে এই দুই দামের মধ্যে বড় ফারাক তৈরি হয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hydrogen Train: কীভাবে তৈরি হয় হাইড্রোজেন? এই গ্যাসেই চলবে ভারতের ট্রেন, জানুন পুরো প্রযুক্তি
Recommended image2
8th Pay Commission Meet: বৈঠকের পরে ৮ম বেতন কমিশন নিয়ে নয়া সিদ্ধান্ত? বেসিক স্যালারি কতটা বাড়বে?
Recommended image3
8th Pay commission: বড় আপডেট! 'এটাই হবে ফিটম্যান ফ্যাক্টর' ৪০ হাজার বেতন বেড়ে কত হবে জানেন?
Recommended image4
NCPI Meeting: বাদল অধিবেশনের আগে রণকৌশল ঠিক করতে বৈঠকে NCPI, নেতৃত্বে সুদীপ
Recommended image5
'শারীরিক স্বায়ত্তশাসন লঙ্ঘিত হয়নি' সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত সঠিক বলে জানাল হাইকোর্ট
Related Stories
Recommended image1
৬০ থেকে ৬৩%! জুলাইয়ের আগেই বাড়তে চলেছে DA, জানুন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
Recommended image2
Annapurna Bhandar-এর ৩০০০ টাকা পেতেই হবে! অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের সাধারণ সমস্যার সহজ উপায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved