MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • দিল্লি গাড়ি বিস্ফোরণ: হামাস-ISIS-এর কায়দায় হামলার ছক ছিল! NIA-এর হাতে বিরাট তথ্য

দিল্লি গাড়ি বিস্ফোরণ: হামাস-ISIS-এর কায়দায় হামলার ছক ছিল! NIA-এর হাতে বিরাট তথ্য

দিল্লি গাড়ি বিস্ফোরণ মামলার NIA তদন্তে জানা গেছে যে জইশ মডিউল হামাসের মতো ড্রোন হামলা এবং মিনি-রকেট দিয়ে ধারাবাহিক বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিল। কাশ্মীরি অভিযুক্ত জাসির বিলাল ওয়ানি ড্রোন মডিফিকেশন এবং বিস্ফোরক প্রযুক্তিতে প্রধান ভূমিকা পালন করছিল।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 18 2025, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হামাস আইএসআইএস এর ধাঁচে ড্রোন হামলার ছক
Image Credit : X

হামাস-আইএসআইএস-এর ধাঁচে ড্রোন হামলার ছক

দিল্লির লালকেল্লার সামনে ঘটে যাওয়া বিস্ফোরণে মৃত্যু হয় অনেকের। আহত হন বহু। ইতিমধ্যেই একাধিক এজেন্সি এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে শাহীনকে গ্রেফতারের পরই, জঙ্গিযোগের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা।  জইশ-ই-মহম্মদ মডিউলটি দিল্লিতে ড্রোন ও মিনি-রকেট ব্যবহার করে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। NIA সময়মতো এই হাই-টেক সন্ত্রাসবাদী চক্রান্ত ফাঁস করে দেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কে এই জাসির বিলাল ওয়ানি?
Image Credit : X/mohd_uved

কে এই জাসির বিলাল ওয়ানি?

কাশ্মীরি যুবক জাসির বিলাল ওয়ানি ড্রোন মডিফিকেশন, রকেট তৈরি এবং বিস্ফোরক প্রযুক্তিতে দক্ষ ছিল। তাকেই এই ষড়যন্ত্রের মূল প্রযুক্তিগত মস্তিষ্ক বলে মনে করা হচ্ছে। সোমবার জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ষড়যন্ত্রীকে। ধৃতের বিরুদ্ধে উঠেছে দিল্লি বিস্ফোরণকাণ্ডে ড্রোন ব্যবহার থেকে রাসায়নিকের মশলা তৈরির সমস্ত দায়িত্বে থাকার অভিযোগ।

Related Articles

Related image1
Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডে বাংলা যোগ? প্রেসিডেন্সি জেলে বসেই ভয়ানক নাশকতার ছক
Related image2
Now Playing
জালে আরও এক মহিলা চিকিৎসক! দিল্লি বিস্ফোরণের জাল কতদূর ছড়িয়ে? | Delhi Blast Investigation Update
35
গাড়ির নিচে মিলল ‘জুতো বোমা’!
Image Credit : X

গাড়ির নিচে মিলল ‘জুতো বোমা’!

চালকের আসনের নিচে একটি জুতোর মধ্যে TATP বিস্ফোরকের চিহ্ন পেয়েছে ফরেনসিক দল। জঙ্গিরা অতিরিক্ত ট্রিগার সিস্টেম হিসেবে এটি ব্যবহার করার পরিকল্পনা করেছিল বলে সন্দেহ NIA-এর।
45
ড্রোন-রকেট-জুতো বোমা দিয়ে মাল্টি-লেয়ার হামলার ছক!
Image Credit : Getty

ড্রোন-রকেট-জুতো বোমা দিয়ে মাল্টি-লেয়ার হামলার ছক!

জঙ্গিরা গাড়ি বোমা, ড্রোন বোমা, ছোট রকেট এবং জুতো বোমা ব্যবহার করে একসঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। এই মডিউল সফল হলে বড় বিপর্যয় ঘটতে পারত। সোমবার কাশ্মীরের অন্ততনাগ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে আত্মঘাতী উমর উল নবির আরও এক সঙ্গীকে। সূত্রের খবর, বিস্ফোরক বানানোর সঙ্গে সঙ্গে দানিশ জঙ্গি মডিউলটিকে টেকনিক্যাল সাপোর্ট দিত। হামলার আগে জেহাদিদের হাতে তুলে দিত নিজের হাতে বানানো ড্রোন।

55
দিল্লি, কাশ্মীর থেকে হরিয়ানা, একাধিক রাজ্যে NIA-এর তল্লাশি!
Image Credit : ANI

দিল্লি, কাশ্মীর থেকে হরিয়ানা, একাধিক রাজ্যে NIA-এর তল্লাশি!

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর NIA দিল্লি, কাশ্মীর ও হরিয়ানার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই মডিউলের পেছনে থাকা বড় নেটওয়ার্কের খোঁজে তদন্ত চলছে। জানা গিয়েছে, গত ১১ নভেম্বর সোমবার দিল্লি বিস্ফোরণকাণ্ডে দেশজুড়ে অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশ, এনআইএ এবং তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনার তদন্তে নেমে ফের সাফল্য এনআইএ-র।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: জয়পুরে দুদিনের বৈঠক শুরু! কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে অষ্টম বেতন কমিশন অনুমান জানাল বিশেষজ্ঞরা
Recommended image2
Supreme Court: লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে
Recommended image3
School Holidays: সেপ্টেম্বরে টানা ৩ দিন ছুটি! স্কুল-কলেজ কবে কবে বন্ধ থাকছে? জানুন এক ক্লিকে
Recommended image4
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image5
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Related Stories
Recommended image1
Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডে বাংলা যোগ? প্রেসিডেন্সি জেলে বসেই ভয়ানক নাশকতার ছক
Recommended image2
Now Playing
জালে আরও এক মহিলা চিকিৎসক! দিল্লি বিস্ফোরণের জাল কতদূর ছড়িয়ে? | Delhi Blast Investigation Update
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved