MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Onion Price Hike: ফের বাড়ছে পেঁয়াজের দাম, মাথায় হাত মধ্যবিত্তের, জেনে নিন নতুন দর কত

Onion Price Hike: ফের বাড়ছে পেঁয়াজের দাম, মাথায় হাত মধ্যবিত্তের, জেনে নিন নতুন দর কত

অতিরিক্ত বৃষ্টির কারণে মহারাষ্ট্রে পেঁয়াজের ফসল নষ্ট হওয়ায় দাম বাড়ার আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। জুন মাসের মধ্যেই দাম ৫০-৬০ টাকা এবং মাসের শেষে দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষকরা ক্ষতিপূরণ দাবি করেছেন।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 02 2025, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Freepik

বর্ষার মতিগতি নিয়ে আগেই আশঙ্কা করেছিলেন চাষি ও ব্যবসায়ীরা। সময়ের আগেই এবার যে দেশে বর্ষা আসবে তা অনেকেই অনুমান করেছিলেন।

210
Image Credit : Freepik

উত্তর, দক্ষিণ ও মধ্য ভারতে ব্যাপক বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে। হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি কারণে ফসল নষ্ট হওয়ার ভয় পাচ্ছেন কৃষকরা।

Related Articles

Related image1
বাজার থেকে দাম দিয়ে কিনে আনছেন নকল চন্দ্রমুখী! বাজারে দেদার বিক্রি হচ্ছে নকল আলু?
Related image2
বাজার কাঁপাবে মোটো জি৩৫? ভারতে আসতে চলেছে দ্রুততম ৫জি ফোন, রইল বিস্তারিত
310
Image Credit : Freepik

ফসল নষ্ট হলে যে সে ফসলের দাম বাড়বে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবারও হতে চলেছে এমনটাই।

410
Image Credit : Freepik

দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্র। সেখানে কোটি কোটি টাকার পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে।

510
Image Credit : Freepik

বর্তমানে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেখানেই আশঙ্কা যে জুন মাসের এক সপ্তাহ পেরতে পেরতেই তা দাম বেড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজি এবং মাসে শেষভাগের মধ্যে প্রায় দ্বিগুণ দাম হয় যেতে পারে।

610
Image Credit : Freepik

মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী একটি সংগঠন দাবি করেছে যে বৃষ্টি জন্য নষ্ট হওয়ার ফসলের জন্য প্রতি একর ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক।

710
Image Credit : instagram

জানা যাচ্ছে, যারা জমি থেকে পেঁয়াজ তুলতে পেরেছিলেন, তারাও ক্ষতির মুখে পড়েছেন ভারী বৃষ্টির কারণে। হাজার হাজার টন পেঁয়াজ জমিতেই পচে গিয়েছে।

810
Image Credit : social media

কৃষকদের কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। বিপুল পরিমাণে পেঁয়াজ নষ্ট হওয়ার আগামীদিনে পেঁয়াজের দাম বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

910
Image Credit : social media

বিগত বছরগুলোতে এমন হয়েছে। বাফার স্টকের জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লক্ষ টন পেঁয়াজ কিনতে হবে বলে দাবি জানানো হয়েছে।

1010
Image Credit : Freepik

বর্তমানে কুইন্টাল পিছু ন্যূনতম ৩০০০ টাকা করে দাবি করেছেন কৃষকরা। সব মিলিয়ে চিন্তায় মধ্যবিত্তরা। 

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Uttar Pradesh News: ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ ১০ কোটি টাকা, চক্ষু চড়কগাছ মহিলার
Recommended image2
PM Surya Ghar: 'মন কি বাত'-এ মোদীর মুখে সাফল্যের কাহিনি, সাধারণ মানুষই এখন 'শক্তি উদ্যোক্তা'
Recommended image3
Credit Card Rule Change: আপনিও কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? ১ এপ্রিল থেকে এই বড় পরিবর্তনগুলো কার্যকর হবে
Recommended image4
Hormuz Strait: হরমুজ প্রণালীতে উত্তেজনা, জাহাজ চলাচল সুরক্ষিত রাখার কড়া বার্তা দিল ভারত
Recommended image5
Condom Price: ইরান যুদ্ধের বিরাট প্রভাব! কনডমের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ভারতে
Related Stories
Recommended image1
বাজার থেকে দাম দিয়ে কিনে আনছেন নকল চন্দ্রমুখী! বাজারে দেদার বিক্রি হচ্ছে নকল আলু?
Recommended image2
বাজার কাঁপাবে মোটো জি৩৫? ভারতে আসতে চলেছে দ্রুততম ৫জি ফোন, রইল বিস্তারিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved