MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ২০ বার সেনার চোখে ধুলো দিয়েও শেষ রক্ষা হল না, কাশ্মীরে নিহত জইশ জঙ্গি সইফুল্লা

২০ বার সেনার চোখে ধুলো দিয়েও শেষ রক্ষা হল না, কাশ্মীরে নিহত জইশ জঙ্গি সইফুল্লা

জম্মু ও কাশ্মীরে কিশওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। সেখানেই নিহত পাকিস্তানের জইশ-ই-মহম্মদের একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি। নাম সইফুল্লা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 22 2026, 09:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
জম্মু ও কাশ্মীরে এনকাউন্টার
Image Credit : X

জম্মু ও কাশ্মীরে এনকাউন্টার

জম্মু ও কাশ্মীরে কিশওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। সেখানেই নিহত পাকিস্তানের জইশ-ই-মহম্মদের একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি। নাম সইফুল্লা।

29
সইফুল্লা
Image Credit : X

সইফুল্লা

জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য সইফুল্লা। হত ২ বছর ধরেই এই এলাকায় সক্রিয় ছিল। গোয়েন্দা সূত্রের খবর, কমপক্ষে ২০ বার নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু রবিবারই ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় জইশ জঙ্গি।

Related Articles

Related image1
সিন্ধু চুক্তি স্থগিত হতেই চেনাব নদীতে প্রথমবার ড্রেজিং, নতুন করে প্রাণ ফিরছে সালাল বিদ্যুৎকেন্দ্রে
Related image2
পাক বিমান হানায় উত্তপ্ত আফগানিস্তান, ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে তলব কাবুলের
39
পাকিস্তানি নাগরিক সইফুল্ল
Image Credit : Getty

পাকিস্তানি নাগরিক সইফুল্ল

সেনা সূত্রের খবর পাকিস্তানের নাগরিক সইফুল্লা। পাক অধিকৃত কাশ্মীরে জইশ-এর যে ক্যাম্প চলে সেখান থেকেই তার উত্থান। আইএসআই-এর সঙ্গে ঘনিষ্ট যোগ রয়েছে সইফুল্লার।

49
আইএসআই-এর মদত
Image Credit : X

আইএসআই-এর মদত

সেনা সূত্রের খবর আইএসআই-এর মদতেই বারবার ভারতের সীমান্ত অতিক্রম করে। ভারতে ঢুকে জঙ্গি কার্যকলাপ চালায়। সেনা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়েও যায়। ভারত বিরোধী একাধিক ষড়়যন্ত্রে যুক্ত সইফুল্লা।

59
সক্রিয় ভারতীয় বাহিনী
Image Credit : X

সক্রিয় ভারতীয় বাহিনী

গত ২ মাস ধরে উপত্যাকয়ায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা বাহিনী। জঙ্গিদের খোঁজে প্রশাসন সক্রিয় করেছিল গোয়েন্দাদের। তাদের সূত্র ধরেই সইফুল্লা-সহ তিন জঙ্গির খোঁজ পায়।

69
মাটির বাড়িতে আশ্রয়
Image Credit : X

মাটির বাড়িতে আশ্রয়

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর জঙ্গিরা পাহাড়ের ধারে একটি মাটির বাড়িতে লুকিয়ে ছিল। পাকা খবর পেতেই হামলা চালায় নিরাপত্তা বাহিনী। পাল্টা গুলি চালায় জঙ্গিরা। দীর্ঘ সময় ধরে চলে সংঘর্ষ।

79
অভিযান
Image Credit : Getty

অভিযান

সূত্রের খবর, রাজ্য় পুলিশ, সিআরপিএফ, বিশেষ বাহিনী এই অপারেশনে যুক্ত ছিল। চাতরু বনাঞ্চলে গত মাসে এমন ধরনের প্রায় ৬টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানুয়ারিতে এই এলাকায় শুরু হয়েছে ত্রাশি-১ অপারেশন।

89
অস্ত্র উদ্ধার
Image Credit : ANI

অস্ত্র উদ্ধার

সংঘর্ষ স্থল থেকে ২টি অ্য়াসল্ট রাইফেল, এ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই সংঘর্ষে নিহত হয়েছে জইশের আরও এক সন্ত্রাসবাদী আদিল। তাকেও গুলি করে হত্যা করা হয়েছে।

99
অভিযান চলছে
Image Credit : ANI

অভিযান চলছে

এই এলাকায় আরও কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে। এই আশঙ্কায় এখনও এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
সিন্ধু চুক্তি স্থগিত হতেই চেনাব নদীতে প্রথমবার ড্রেজিং, নতুন করে প্রাণ ফিরছে সালাল বিদ্যুৎকেন্দ্রে
Recommended image2
Royal Enfield: নতুন রূপে আসছে কন্টিনেন্টাল জিটি ৬৫০, কী কী বদলাচ্ছে?
Recommended image3
‘অপারেশন ত্রাশি-I’-এর আসল সত্যি! মাটির ঘরে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে কীভাবে খতম করল সেনা?
Recommended image4
'প্রতিবাদের নামে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন নয়', এআই সামিটে বিক্ষোভের ঘটনায় ধৃতদের জামিনের আর্জি খারিজ
Recommended image5
আপাতত হচ্ছে না ভারত-মার্কিন Trade Deal বৈঠক, সুপ্রিম কোর্টের নির্দেশ ১০% শুল্ক নিয়ে জটিলতা
Related Stories
Recommended image1
সিন্ধু চুক্তি স্থগিত হতেই চেনাব নদীতে প্রথমবার ড্রেজিং, নতুন করে প্রাণ ফিরছে সালাল বিদ্যুৎকেন্দ্রে
Recommended image2
পাক বিমান হানায় উত্তপ্ত আফগানিস্তান, ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে তলব কাবুলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved