MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
DA Hike
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • নৈশক্লাবের মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ গোয়া সরকার

নৈশক্লাবের মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ গোয়া সরকার

Goa Night Club Fire: গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ক্লাবের মালিক দুই ভাইকে গ্রেফতারের জন্য এবার কেন্দ্রের দ্বারস্থ গোয়া সরকার। কী দাবি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 11 2025, 08:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 নৈশক্লাবের দুই মালিকের গ্রেফতারের দাবি
Image Credit : Google

নৈশক্লাবের দুই মালিকের গ্রেফতারের দাবি

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এবার ওই নৈশক্লাবের মালিক তথা দুই ভাই সৌরভ ও গৌরব লুথরাকে গ্রেফতারের জন্য কেন্দ্রের দ্বারস্থ প্রমোদ সায়ন্ত সরকার। সূত্রের খবর, নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক সহ প্রাণ হারিয়েছেন মোট ২৫ জন। ঘটনার পর থেকেই বেপাত্তা অগ্নিকাণ্ডের শিকার হওয়া ক্লাবের দুই ভাই তথা মালিক সৌরভ ও গৌরব লুথরা। এবার তাদের ধরতে লুকআউট কর্ণার নোটিশ জারির কথা জানালো গোয়ার বিজেপি শাসিত সরকার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোথায় রয়েছেন সংস্থার দুই মালিক
Image Credit : x.com/TheTreeni

কোথায় রয়েছেন সংস্থার দুই মালিক

গোয়া সরকার ও পুলিশ সূত্রে খবর, নৈশক্লাবের ওই দুই ভাই বর্তমানে তাইল্যান্ডে রয়েছেন। গ্রেফতারির ভয়তে তারা তাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন। এমনকি দেশে ফিরলে যাতে তাদের গ্রেফতার না করা হয় এরজন্য আইনজীবী মারফত আগাম জামিনের আবেদনও জানিয়েছেন তারা। যদিও দিল্লি আদালত সূত্রে খবর, অভিযুক্তদের আগাম জামিন এখনই মঞ্জুর করা সম্ভব হচ্ছে না। এবং বৃহস্পতিবার রয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি। 

Related Articles

Related image1
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
Related image2
দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিভ্রাট, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মুখ খুললেন উড়ান সংস্থার চেয়ারম্যান
35
ব্লু কর্নার নোটিস জারি
Image Credit : ANI

ব্লু কর্নার নোটিস জারি

সূত্রের খবর, নৈশক্লাবের মালিক সৌরভ-গৌরবের বিরুদ্ধে ইতিমধ্যে ব্লু কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। এমনকি তাদের পাসপোর্ট বাতিল করে দেওয়ার আবেদন জানিয়ে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে গোয়া সরকার। বুধবার দিল্লির আদালত গোয়া কর্তৃপক্ষের কাছ থেকে লুথরা ভাইদের অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চেয়েছে। শুনানির পর বৃহস্পতিবার আদালত সিদ্ধান্ত জানাতে পারে। মোট চার সপ্তাহের আগাম জামিন চেয়েছিলেন লুথরা ভাইরা বলে জানা গিয়েছে। 

45
ঠিক কী অভিযোগ উঠেছে?
Image Credit : ANI

ঠিক কী অভিযোগ উঠেছে?

পুলিশ সূত্রে খবর, উত্তর গোয়ার বার্চ বাই রোমিয়ো লেন নৈশক্লাবের মালিকানা মোট চার ভাগে বিভক্ত। লুথরারা ছাড়াও ওই ক্লাবের মালিক অজয় গুপ্ত এবং সুরেন্দ্র কুমার খোসলা। অগ্নিকাণ্ডের পরে অজয়ও আত্মগোপন করেছিলেন। কিন্তু তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বুধবার অজয়কে আদালতে তোলা হলে গোয়া পুলিশের আবেদনে সাড়া দিয়ে বিচারক ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া সুরেন্দ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সুরেন্দ্র ব্রিটিশ নাগরিক বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে এখনও অধরা দুই ভাই সৌরভ-গৌরব। 

55
ঠিক কী ঘটেছিল গোয়ার নাইটক্লাবে
Image Credit : ANI

ঠিক কী ঘটেছিল গোয়ার নাইটক্লাবে

জানা গিয়েছে, গত ৬ ডিসেম্বর গভীর রাতে উত্তর গোয়ার বার্চ বাই রোমিয়ো লেন নৈশক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। কী ভাবে আগুন লাগল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আগুন লাগার দু’টি কারণ উঠে এসেছে। এক, ওই ক্লাবে বেসমেন্টে রেস্তরাঁয় প্রথমে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে ক্লাবের অন্যত্র। এ ছাড়াও, আগুন লাগার আরও একটি সম্ভাব্য কারণের কথা বলা হচ্ছে। ক্লাবে মধ্যরাতে যখন নাচ চলছিল, তখন কর্মীরা কিছু আতশবাজি পোড়ান। তা থেকেই আগুন ছড়ায়। আর এই ঘটনার পর থেকেই বেপাত্তা ওই নৈশক্লাবের অন্যতম মালিক দুই ভাই। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI: দশ বছরে ম্যাজিক! ৭ হাজার কোটি থেকে লেনদেন পৌঁছল ৩১৪ লক্ষ কোটিতে
Recommended image2
১৫০টির বেশি পণ্যে নিষেধাজ্ঞার খাঁড়া! FSSAI-এর কোপে এইগুলি, আপনি কোনটি ব্যবহার করেন
Recommended image3
National Sports Day: 'খেল কি বাত, পিএম কে সাথ' - তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় বসবেন প্রধানমন্ত্রী মোদী, কবে এবং কখন?
Recommended image4
Free Bus Travel: মহিলাদের জন্য বাসভাড়া ফ্রি! কোন কোন বাসে লাগবে না টিকিট? জানুন এক ক্লিকে
Recommended image5
Yogi Adityanath: অযোধ্যায় মাছ খাওয়া নিয়ে বিতর্ক, কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ যোগীর
Related Stories
Recommended image1
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
Recommended image2
দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিভ্রাট, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মুখ খুললেন উড়ান সংস্থার চেয়ারম্যান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved