MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট

উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট

West Bengal Winter Update: ডিসেম্বরের শুরুতেই বঙ্গে অবাধে উত্তুরে হাওয়া। এখনও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও ভোরের দিকে স্বাভাবিকের নীচে থাকছে তাপমাত্রা। আর কতটা নামবে পারদ? রইল আবহাওয়া দফতরের বিরাট পূর্বাভাস। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 11 2025, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Social Media

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিনে তাপমাত্রা খুব একটা তারতম্য নেই। ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। শীতের স্পেল চলবে। অবাধ গতিতে উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়বে শীত
Image Credit : Social Media

পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়বে শীত

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৩ ডিসেম্বর আসবে উত্তর-পশ্চিম ভারতে। যারফলে উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে অন্তত চার জেলাতে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতার ২০০ মিটারে নেমে আসতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা এই কুয়াশা সতর্কবার্তা।

Related Articles

Related image1
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
Related image2
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Social Media

দক্ষিণবঙ্গের আবহাওয়া

তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আগামী কয়েক দিন। 

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Social Media

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। দার্জিলিং এর তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামলো পারদ। আগামী সাত দিনে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। মালদহ সহ-সমতলের জেলায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

55
মহানগরে পারদ পতন
Image Credit : Social Media

মহানগরে পারদ পতন

সামান্য তাপমাত্রা বাড়লে ও কলকাতায়  ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। তাপমাত্রা এরকমই থাকবে। শীতের আমেজ চলবে। সপ্তাহের মাঝে সামান্য নামতে পারে পারদ। ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: BRICS Summit - স্বাস্থ্যের চার মন্ত্র দিলেন WHO প্রধান, কী বললেন টেড্রোস?
Recommended image2
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image3
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image4
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
Recommended image2
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved