MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • শীতের শুরুতেই দূষণ যন্ত্রণায় জেরবার দিল্লি, রাজধানীর বাতাসে বিষে ক্রমশ কমছে দৃশ্যমানতা

শীতের শুরুতেই দূষণ যন্ত্রণায় জেরবার দিল্লি, রাজধানীর বাতাসে বিষে ক্রমশ কমছে দৃশ্যমানতা

Delhi Air Pollution: ধোঁয়ায় ঢেকেছে রাজধানী দিল্লির বাতাস। দিওয়ালির পর থেকে দূষণের মাত্রা তীব্র হচ্ছে দিল্লিতে। শীতের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 14 2025, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিল্লির বাতাসে বিষ
Image Credit : ANI

দিল্লির বাতাসে বিষ

শীতের শুরুতেই কুয়াশা নয়, ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী দিল্লির আকাশ বাতাস। ক্রমশ অবনতি ঘটছে আবহাওয়ার পরিস্থিতির। ঘন কুয়াশা ও বিষাক্ত স্মগে আচ্ছন্ন হয়ে পড়েছে দিল্লি।  অক্ষরধাম এলাকার একটি অংশে দৃশ্যমানতা নেমে এসেছে ১০০ মিটারেরও নিচে, যার ফলে যানবাহন তো বটেই, অক্ষরধাম মন্দিরও প্রায় অদৃশ্য হয়ে পড়েছে। বাড়ছে এই ধোঁয়াশা নিয়ে উদ্বেগ। 

25
আরও নামল বায়ুর গুণমান
Image Credit : Getty

আরও নামল বায়ুর গুণমান

বায়ুর গুণমান সূচক (AQI) ‘অতি গুরুতর’ পর্যায়ে নেমে যাওয়ায় প্রশাসন গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ (GRAP-4) কার্যকর করেছে। এর আওতায় সমস্ত নির্মাণ ও ভাঙচুর কার্যকলাপের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, স্কুলগুলোতে হাইব্রিড পদ্ধতিতে পঠনপাঠন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গোটা অঞ্চলে পরিবহণ ব্যবস্থার উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

Related Articles

Related image1
মেসির কলকাতা সফরে চূড়ান্ত অব্যবস্থা, রাজ্য সরকারকে কড়া বার্তা রাজ্যপাল বোসের
Related image2
মিম পার্টি-হুমায়ুনে বিদ্ধ তৃণমূল কংগ্রেস! ভোটের আগে তুঙ্গে মুর্শিদাবাদের 'বাবরি মসজিদ' তরজা
35
 বায়ু মান সূচক কত?
Image Credit : ANI

বায়ু মান সূচক কত?

শনিবার বায়ু মান সূচক (AQI) নেমে দাঁড়ায় ৪৪১-এ। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাতাসের গতি না বাড়লে বিপজ্জনক ধোঁয়াশার স্তর শিগগিরই কাটার সম্ভাবনা কম।

45
দৃশ্যমানতার অভাব
Image Credit : Getty

দৃশ্যমানতার অভাব

কোনও কোনও অঞ্চলে দৃশ্যমানতা পৌঁছেছে শূন্যে। গড় একিউআই তথা দূষণের মাত্রা সাড়ে চারশোর সামান্য বেশি থাকলেও বহু অঞ্চলই পাঁচশো প্রায় ছুঁয়ে ফেলেছে। এর মধ্যে রয়েছে রোহিণী (৪৯৯), বাওয়ানা (৪৯৮), বিবেক বিহার (৪৯৫), অশোক বিহার (৪৯৩), ওয়াজিরপুর (৪৯২), নারেলা (৪৯২) ও আনন্দ বিহার (৪৯১)। শহরের অন্যপ্রান্তের অঞ্চলগুলিতেও একই ছবি। আইটিও (৪৮৫), মুন্ডকা (৪৮৬), পাঞ্জাবি বাগ (৪৭৮), নেহরু নগর (৪৭৬), চাঁদনি চক (৪৭০), ওখলা (৪৭০)। তুলনামূলক ‘সবুজ পকেট’ হিসেবে চিহ্নিত লোধি রোড (৪০০) বা নজফগড়ও (৪০৪)

55
বায়ু দূষণে জেরবার রাজধানী
Image Credit : Getty

বায়ু দূষণে জেরবার রাজধানী

এদিকে রাজধানী দিল্লিতে দীপাবলির প থেকে ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। দূষণের চাদরে ঢেকে গিয়েছে দিল্লির আকাশ-বাতাস। এই অবস্থায় গত মাসে ক্লাউড সিডিং করিয়েও বিশেষ লাভ হয়নি প্রশাসনের।  দিল্লির দূষণ সেই একই অবস্থাতে রয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hormuz Strait: হরমুজ প্রণালী থেকে বেরোল ১০টি ভারতীয় জাহাজ, পারস্য উপসাগরে এখনও ১৪টি, জানাল কেন্দ্র
Recommended image2
Voter Turnout: বাংলায় ভোটের বন্যা! ৯১% ভোট প্রথম দফায়, ধন্যবাদ জানালেন জ্ঞানেশ কুমার
Recommended image3
Tamil Nadu Elections 2026: বঙ্গের মত তামিলনাড়ুতেও পড়ল রেকর্ড ভোট, প্রতিষ্ঠান বিরোধী ঝড়ের আশঙ্কায় Mamataর মত চিন্তায় Stalinও
Recommended image4
স্ক্যান করলেই টাকা কাটছে? জানুন ইউপিআই জালিয়াতি থেকে বাঁচার কয়েকটি সোজা উপায়
Recommended image5
I-PAC Case: আইপ্যাক মামলার শুনানিতে উত্তপ্ত সুপ্রিম কোর্ট, তুষার মহতা-মেনকা গুরুস্বামীর বাদানুবাদ এজলাসে
Related Stories
Recommended image1
মেসির কলকাতা সফরে চূড়ান্ত অব্যবস্থা, রাজ্য সরকারকে কড়া বার্তা রাজ্যপাল বোসের
Recommended image2
মিম পার্টি-হুমায়ুনে বিদ্ধ তৃণমূল কংগ্রেস! ভোটের আগে তুঙ্গে মুর্শিদাবাদের 'বাবরি মসজিদ' তরজা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved