MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান

যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান

IndiGo Flight Delay: দেশজুড়ে ইন্ডিগো-র উড়ান পরিষেবা বিপর্যস্ত। রবিবার রাত থেকে পরিষেবা কিছুটা স্বাভাবিক হলেও এখনও বাতিল প্রায় ৩০০-র ওপরে বিমান। কী বলছে কর্তৃপক্ষ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 08 2025, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অব্যাহত ইন্ডিগো র বিমান দুর্ভোগ
Image Credit : ANI

অব্যাহত ইন্ডিগো-র বিমান দুর্ভোগ

সোমবার দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগোর প্রায় ৩০০টি উড়ান বাতিল করা হয়েছে। দেশের বৃহত্তম এয়ারলাইনের কার্যক্রম এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। ফলে টানা সপ্তম দিনও বিপর্যয় অব্যাহত । শুধু তাই নয়, ভারতের বিমান যাত্রার ক্ষেত্রে এমন ব্যাপক সংকট এর আগে কখনও দেখা যায়নি বলে জানানো হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দেশজুড়ে বাতিল বহু বিমান
Image Credit : ANI

দেশজুড়ে বাতিল বহু বিমান

দিল্লি বিমানবন্দরে আজ ইন্ডিগোর মোট ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে—এর মধ্যে ৭৫টি প্রস্থানকারী এবং ৫৯টি আগত ফ্লাইট। বেঙ্গালুরু বিমানবন্দরে ১২৭টি ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহমেদাবাদে ২০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, আর ভিজাগে বাতিল হয়েছে ৭টি ফ্লাইট। দেশের অন্যান্য বড় বিমানবন্দর—মুম্বই ও কলকাতাতেও সমস্যা দেখা দিয়েছে।  যার ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

Related Articles

Related image1
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Related image2
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের
35
ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের টাকা
Image Credit : ANI

ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের টাকা

দেশের সর্ববৃহৎ বিমানসংস্থা রবিবার ৬৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। যা দুই দিন আগের এক হাজারের বেশি বাতিল ফ্লাইটের তুলনায় কিছুটা কম। দুর্ভোগ পোহানো যাত্রীদের ইতিমধ্যে ৬১০ কোটি টাকারও বেশি টিকিট ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। 

45
কবে হবে স্বাভাবিক পরিষেবা?
Image Credit : X

কবে হবে স্বাভাবিক পরিষেবা?

সম্প্রতি সরকার নির্ধারিত পাইলট বিশ্রামবিধি—ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস (FDTL) সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর ককপিট ক্রুর ঘাটতি দেখা দেয়, যা এই সংকটের প্রধান কারণ। এর ফলে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় দেশের বড় বড় বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার হস্তক্ষেপ করে নিয়ম স্থগিত করে। বিমান সংস্থা জানিয়েছে, ১০ ডিসেম্বরের মধ্যে তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

55
পর্যাপ্ত কর্মী না থাকায় ভোগান্তি চরমে
Image Credit : ANI

পর্যাপ্ত কর্মী না থাকায় ভোগান্তি চরমে

পাইলট ও অন্যান্য কর্মী পর্যাপ্ত না থাকায়, গত ৫ দিনে প্রায় ২০০০-এর বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তার ফলে, যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। এই বিষয়টি সংসদের অধিবেশনেও উঠে আসে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Video: মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা! গুরুগ্রামের ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Recommended image2
8th Pay Commission: মূল বেতন + ডিএ + ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন ১০৬% বৃদ্ধি! পুরো হিসেব বুঝুন
Recommended image3
স্মার্টওয়াচের পেছনে সারাক্ষণ কেন সবুজ আলো জ্বলে? ভাবছেন স্টাইল? লুকিয়ে আছে বড় কারণ!
Recommended image4
Meerut Dog: পোষ্য কুকুরের মৃত্যুর শোকে ৩ দিন রান্না হয়নি বাড়িতে, মানুষের মতোই হল শ্রাদ্ধ
Recommended image5
Modi Diplomacy: তিন দিনে ১৫টি বৈঠক! BRICS মঞ্চে মোদীর কূটনৈতিক দৌড়ের সম্পূর্ণ চালচিত্র
Related Stories
Recommended image1
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved