বাজেটের প্রভাব কতটা পড়ল কলকাতা ও দেশের জ্বালানি তেলের দামের ওপর। এক নজরে দেখে নিন দেশের চার মেট্রো সিটির পেট্রোল ও ডিজেলের দাম। 

কলকাতায় জ্বালানি তেলের দাম

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পয়লা ফেব্রুয়ারি পেশ হয়েছে দেশের সাধারণ বাজেট। পরের দিনই কলকাতা-সহ দেশের কয়েকটি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের নাম কিছু নিম্নগামী। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ধার্য করা হয়েছে লিটার প্রতি ১০৬ টাকা। আর ডিজেলের দাম ধার্য করা হয়েছে লিটার প্রতি ৯২ টাকা ৭৬ পয়সা।

দেশের বাকি তিন মেট্রো শহরের পেট্রোল দাম

চেন্নাইতে পেট্রোল দাম লিটার প্রতি ১০২ টাকা ৬৩ পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ৭২ পয়সা। মুম্বইতে এই দাম ১১১ টাকা ৩৫ পয়সা।

তিন মেট্রো সিটিতে ডিজেলের দাম

চেন্নাইতে ডিজেলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ২৪ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ৬২ পয়সা। মুম্বইতে ডিজেলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ২৪ পয়সা।

পেট্রোল আর ডিজেলের দাম ধার্য হওয়ার নিয়ম-

পেট্রোল আর ডিজেলের দাম ভারতে প্রতিদিনের ভিত্তিতে পরিবর্তন করা হবে। দুটি জ্বালানিতের দামই সকাল ৬টায় পরিবর্তন করা হয়। বিশ্বব্যপী তেলের দাম ঘোষণার মাত্র এক মিনিট পরেই এই দেশের পেট্রোল আর ডিজেসের দৈনিক দাম নির্ধারণ করা হয়। জ্বালানি দামের মধ্যে আবগারি শুল্ক, মূল্য সংযোগন করা হয়। ডিলালের কমিশনও এই দামের মধ্যে ধরা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে ভ্যাট চার্জ বিভিন্ন আর সেক্ষেত্রে দামের পরিবর্তন করা হয়ে থাকে। পেট্রোলের খুচরা বিক্রয় মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন কারণ জ্বালানির দাম প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে রুপি থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতে দাম বাড়ে।

বিভিন্ন কারণ জ্বালানির দাম বিশেষত পেট্রোলের দাম প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে টাকা থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখন ভারতে দাম বেড়ে যায়। আবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে জ্বালানি তেলের দাম অনেক সময় কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ

General Budget 2023 এখন আপনারও নিজের বাড়ি হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বাজেটে বড় ঘোষণা

Budget 2023: দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া কংগ্রেসের

Home Ministry Budget 2023: নির্মলার বাজেটে স্বস্তিতে অমিত শাহ, প্রচুর বরাদ্দ অভ্যন্তরীন নিরাপত্তা খাতে