MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • মাত্র ৫৬ মিনিটেই কেল্লাফতে! মোদী ভেঙে চুরমার করে দিলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড

মাত্র ৫৬ মিনিটেই কেল্লাফতে! মোদী ভেঙে চুরমার করে দিলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে টানা ১২তম বারের মতো স্বাধীনতা দিবসের ভাষণ দিয়ে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিয়েছেন। সামনে শুধু প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 

2 Min read
Author : Saborni Mitra| ANI
Published : Aug 15 2025, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইন্দিরার রেকর্ড ভাঙলেন মোদী
Image Credit : Getty

ইন্দিরার রেকর্ড ভাঙলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার লালকেল্লা থেকে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই নিয়ে তিনি এক টানা ১২ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন । তিনি ভেঙে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড। এর পূর্বে একমাত্র ইন্দিরা গান্ধী সর্বাধিক টানা ১১তম বার স্বাধীনতার ভাষণ দিয়েছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ২০১৪ সালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এবং ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর তিনি ভাষণ দিচ্ছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সামনে জওহরলাল নেহরু
Image Credit : Getty

সামনে জওহরলাল নেহরু

ইন্দিরা গান্ধী তাঁর কার্যকালে টানা ১১ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন, যদিও তিনি মোট ১৬ বার ভাষণ দিয়েছেন। এই মাইলফলকের মাধ্যমে দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন। নেহেরু মোট ১৭ বার টানা ভাষণ দিয়েছিলেন।

Related Articles

Related image1
রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হবে না, স্বাধীনতা দিবসে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর
Related image2
নতুন চাকরি পেলেই মোদী সরকার দেবে ১৫,০০০ টাকা, ১৫ অগস্ট থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
35
মোদীর বার্তা
Image Credit : Getty

মোদীর বার্তা

এদিন গেরুয়া রঙের পাগড়ি পরে, প্রধানমন্ত্রী মোদী ৭৯তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ভাষণ শুরু করেন, গত দশকগুলিতে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। 'বিকশিত ভারত'-এর জন্য তাঁর সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং দেশকে স্বনির্ভর করার আহ্বান জানান। তিনি 'আত্মনির্ভর ভারত' উদ্যোগের অধীনে স্বনির্ভরতার গুরুত্বের উপর জোর দেন, যুবক, বিজ্ঞানী এবং সরকারি বিভাগগুলিকে দেশীয় প্রযুক্তি বিকাশে মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি এই ধারণার প্রশংসা করেন, অপারেশন সিঁদুরকে এই ধরনের স্বনির্ভরতার উদাহরণ এবং 'মেইড ইন ইন্ডিয়া'-র শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

45
ইন্দিরা গান্ধী
Image Credit : Getty

ইন্দিরা গান্ধী

ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত ও ১৯৮০ থেকে ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত দুই দফায় প্রধানমন্ত্রী ছিলেন। সবমিলিয়ে তিনি ১৬ বার লালকেল্লা থেকে স্বাধীনতার ভাষণ দিয়েছিলেন। তবে একটানা ১১ বার ভাষণ দিয়েছিলেন প্রথম মেয়াদে। সেই রেকর্ডই এই দিন ভেঙে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

55
নিজের রেকর্ড ভেঙেছেন
Image Credit : social media

নিজের রেকর্ড ভেঙেছেন

শুধু ইন্দিরা গান্ধী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রেকর্ডও নিজেই ভেঙে দেন। এর পূর্বে ২০২৪ সালে দেশবাসীর উদ্দেশ্যে একটানা ৯৮ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ৩৮ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড করেছিলেন। গতবার ভেঙেছিলেন নিজের ২০২৩এর রেকর্ড। ২০২৩এ ভাষণের সময় ছিল ৯০ মিনিট। কিন্তু এবার তিনি মাত্র ৫৬ মিনিটের ভাষণ দেন। অর্থাৎ সবথেকে কম সময়ের ভাষণ দেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেবেন নাকি মমতার সঙ্গেই থাকবেন? স্পষ্ট করলেন শত্রুঘ্ন সিনহা
Recommended image2
এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার! দুর্ঘটনা মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
Recommended image3
Fuel Supply: দু'মাসের তেল-গ্যাস মজুত, দাম কি এবার কমবে? জানাল পেট্রোলিয়াম মন্ত্রক
Recommended image4
Congress TMC: কংগ্রেসের সঙ্গে কি মিশে যাচ্ছে মমতার তৃণমূল? কংগ্রেসের শীর্ষ নেতা যা জানালেন
Recommended image5
ওমান উপকূলে ফের ভারতীয় জাহাজে হামলা মার্কিন সেনার, গতকালের ঘটনায় উদ্ধার ৩ মরদেহ
Related Stories
Recommended image1
রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হবে না, স্বাধীনতা দিবসে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর
Recommended image2
নতুন চাকরি পেলেই মোদী সরকার দেবে ১৫,০০০ টাকা, ১৫ অগস্ট থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved