MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • গরুর জন্য পশুপ্রেমীদের কাছে আলাদা মানদণ্ড! পথকুকুর ইস্যুতে চড়া সুর প্রধানমন্ত্রীর গলায়

গরুর জন্য পশুপ্রেমীদের কাছে আলাদা মানদণ্ড! পথকুকুর ইস্যুতে চড়া সুর প্রধানমন্ত্রীর গলায়

PM Modi On Animals: দিল্লির রাস্তা থেকে সারমেয় সরানোর নির্দেশিকার মধ্যেই পশুপ্রেমীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 14 2025, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মোদীর মুখে পশুপ্রেমীদের একহাত
Image Credit : Social Media

মোদীর মুখে পশুপ্রেমীদের একহাত

সুপ্রিম রায়ে পথ কুকুরদের নিরাপদ আশ্রয়ে সরানো নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার সামনে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য। শুক্রবার দিল্লিতে বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পশুপ্রেমিদের এক হাত নেন তিনি। বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় পশুপ্রেমীদের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের একটি মজার গল্প শোনান। সেখানে তিনি বলেন, ‘’গরুকে পশু বলে মনেই করেন না পশু প্রেমীদের একাংশ।''

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পশুপ্রেমীদের একাংশকে কটাক্ষ নমোর
Image Credit : Asianet News

পশুপ্রেমীদের একাংশকে কটাক্ষ নমোর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এদিন পশুপ্রেমীদের একাংশকে কটাক্ষ করা হয়। কারও নাম না করে তিনি বলেন, ‘’সম্প্রতি আমি পশুপ্রেমীদের সঙ্গে দেখা করেছি।'' যদিও নমোর এই মন্তব্য সভামঞ্চে হাসির রোল ওঠে। তখনই আবার প্রধানমন্ত্রী বলে ওঠেন, ‘’আপনারা হাসছেন কেন? এমন অনেক পশু প্রেমী আছেন যারা গরুকে প্রাণী বলেই মনে করেন না।''

Related Articles

Related image1
এবার চিনে ক্ষুদ্ধ ট্রাম্প, রাশিয়ান অয়েল কেনায় ন্যাটো দেশগুলিকে কড়া চিঠি মার্কিন প্রেসিডেন্টের
Related image2
একটানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, ফের স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা
35
মোদীর মন্তব্যে খোঁচা
Image Credit : X-@BJP4India

মোদীর মন্তব্যে খোঁচা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে কিছু মানুষের পশুপ্রেমের 'নির্বাচিত' পদ্ধতির উপর একটি প্রচ্ছন্ন খোঁচা হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন দেশজুড়ে সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে ঘিরে তীব্র জনরোষ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুরদের নিরাপদ সরিয়ে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছে। যদিও আপাতত স্থগিত রয়েছে সেই নির্দেশ। আদালতের মতে, কুকুরের কামড় এবং জলাতঙ্ক রোগের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই নির্দেশ জরুরি ছিল।

45
মামলা সরল তিন বিচারপতির বেঞ্চে
Image Credit : Asianet News

মামলা সরল তিন বিচারপতির বেঞ্চে

এই বিষয়ে পশু প্রেমী সংগঠনের কর্মীরা এবং তারকারা এই সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁরা আশ্রয় কেন্দ্রে পশুদের দুর্ব্যবহারের সম্ভাবনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যাপক প্রতিবাদের ফলে প্রধান বিচারপতি মামলাটি তিন বিচারপতির বেঞ্চে পাঠান। বর্তমানে স্থগিত রয়েছে এই নির্দেশ। 

55
গরুর জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড
Image Credit : Getty

গরুর জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, পশুপ্রেমীরা কুকুর এবং গরুর জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড ব্যবহার করে থাকেন। তিনি এই বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন যে, 'প্রাণী' শব্দটি শুধুমাত্র রাস্তার কুকুর বা পোষা কুকুরের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
নরেন্দ্র মোদী
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
এবার চিনে ক্ষুদ্ধ ট্রাম্প, রাশিয়ান অয়েল কেনায় ন্যাটো দেশগুলিকে কড়া চিঠি মার্কিন প্রেসিডেন্টের
Recommended image2
একটানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, ফের স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved