MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • আগামী মাসেই আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক!

আগামী মাসেই আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক!

Modi Visit America: আগামী মাসেই ফের আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে শুল্ক সংঘাতের আবহে  ফের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। আর কী কী কর্মসূচি রয়েছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 13 2025, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আমেরিকা সফরে মোদী
Image Credit : X

আমেরিকা সফরে মোদী

আগামী মাসে ফের আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর মাসে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মোদী-ট্রাম্প ফের সাক্ষাতের সম্ভাবনা!
Image Credit : our own

মোদী-ট্রাম্প ফের সাক্ষাতের সম্ভাবনা!

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, জাতিসঙ্ঘের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করতে পারেন নমো। কারণ, শুল্ক সঙ্ঘাতে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক পরিস্থিতির অবনতি ঘটেছে তা নিরসনের জন্য ফের বৈঠক করতে পারেন  এই দুই রাষ্ট্রনেতা।  

Related Articles

Related image1
নবান্ন অভিযানে ব্যাপক গোলমালের অভিযোগ, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের মামলা
Related image2
নমোর হাত ধরেই গড়াবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর চাকা, কবে উদ্বোধন?
36
কবে যাচ্ছেন প্রধানমন্ত্রী?
Image Credit : stockphoto

কবে যাচ্ছেন প্রধানমন্ত্রী?

সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, আগামী সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠক রয়েছে। এই অধিবেশনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন। এছাডা়ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে মোদীর। 

46
বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
Image Credit : our own

বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

২৩ সেপ্টেম্বর আমেরিরকার নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত জাতিসঙ্ঘের এই বৈঠকে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শুধু তাই নয়, বৈঠকের ফাঁকে ট্রাম্প-জেলেনস্কি সহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্ঘেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। 

56
তলানিতে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক
Image Credit : our own

তলানিতে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক

২৫ এর পর একধাক্কায় ৫০। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক কর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর নিয়ে ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে ক্রমশ তলানিতে ঠেকেছে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক। এই আবহে মোদীর দ্বিতীয়বার আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে বাণিজ্যিক আলোচনা কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার।  

66
মোদী-ট্রাম্প বৈঠক নিয়ে জল্পনা
Image Credit : our own

মোদী-ট্রাম্প বৈঠক নিয়ে জল্পনা

ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হবে কীনা সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা না গেলেও দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কারণ, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর মোদী তাকে ভারতের বন্ধু বলে দাবি করেছিল। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতি সেই সম্পর্ক তলানিতে নিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে কী কথা হয় দুই রাষ্ট্রনেতার এখন সেটাই দেখার। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
নরেন্দ্র মোদী
বিশ্বের খবর
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahul Gandhi Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, 'দিল্লি চলো' মিছিলে ইন্ডিয়া জোট
Recommended image2
Now Playing
Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
Recommended image3
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়? দিল্লি পুলিশের বিজ্ঞপ্তির পরেই সিজেপির পাল্টা হুঁশিয়ারি
Recommended image4
Dhruv Rathee Car Collection: ইউটিউবার ধ্রুব রাঠির রয়্যাল লাইফস্টাইল, গ্যারাজে রয়েছে কোন কোন লাক্সারি গাড়ি?
Recommended image5
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, দিল্লিতে প্রতিবাদের জন্য নির্দিষ্ট ৩টি নতুন জায়গা
Related Stories
Recommended image1
নবান্ন অভিযানে ব্যাপক গোলমালের অভিযোগ, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের মামলা
Recommended image2
নমোর হাত ধরেই গড়াবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর চাকা, কবে উদ্বোধন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved