PM Modi: মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রীর সেবামূলক কাজের কথা বলেন। দিয়েছেন মুকুল রায়ের সঙ্গে ছবিও। 

মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সঙ্গে মুকুল রায়ের একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই তিনি মুকুর রায় সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, 'প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়জির মৃত্যুতে আমি শোকাহত। রাজৈতিক অভিজ্ঞতা সমাজসেবামূলক উদ্যোগের জন্য তিনি স্মরণীয় থাকবেন।' মোদী মুকুর রায়ের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি ইংরেজির পরে বাংলাতেও সেই পোস্ট করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকজ্ঞাপন মুকুল রায়ের মৃত্যুতেঃ

Scroll to load tweet…

মুকুর রায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলায় রাজনীতিতে মুকুল রায়কে চাণক্য বলা হয়। একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তৃণমূলের উত্থানের পিছনে তাঁর অবদান অবিস্মরনীয় । কিন্তু সারদা-নারদ কাণ্ডে কেন্দ্রীয় সরকার যখন তৃণমূলের নেতাদের ওপর চাপ বাড়াচ্ছিল সেই সময়ই মুকুল রায় বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে ২০২১ সালে তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন। কিন্তু কয়েক মাস পরেই তিনি তৃণমূলে যোগ দেন। যদিও পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল। মনমোহন সিং জমানায় মুকুল রায় কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন।

রবিবার গভীর রাতে মুকুল রায়ের মৃত্যু

রবিবার গভীর রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের মৃত্যু হয়। সেই সময় বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি-সহ একাধিক শারীরিক সমস্য়ার কারণে অসুস্থ ছিলেন। রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।