অপেক্ষার অবসান! ভারতের বাজারে আসছে প্লাস্টিকের ১০ ও ২০ টাকা, কবে থেকে মিলবে নতুন নোট?
ভারত সরকার পরীক্ষামূলকভাবে ১০ ও ২০ টাকার পলিমার বা প্লাস্টিকের নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এই প্রস্তাবে কেন্দ্র অনুমোদন দিয়েছে, যার ফলে ১০০ কোটি মূল্যের নতুন নোট বাজারে ছাড়া হবে।
নোট বদলের পথে এবার ভারত। এতদিনের পরিচিত ১০ ও ২০ টাকার কাগজের নোট এবার বদলে যেতে চলেছে। এবার থেকে মিলবে পলিমার বা প্লাস্টিকের নোট।

আপাতত পরীক্ষামূলক ভাবে এই নতুন নোট চালু করতে চলেছে সরকার। মঙ্গলবার সংসদে রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, ১০ ও ২০ টাকা মূল্যের ১০০ কোটি মূল্যের নোট ছাড়া হতে চলেছে ভারতের বাজারে।
আপাতত পরীক্ষামূলক ভাবে এই নতুন নোট চালু করতে চলেছে সরকার। এই পরীক্ষার ফল ইতিবাচক হলে পরবর্তী সময় আরও বেশি সংখ্যক নোট ছাড়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই নোট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছে, রিজর্ভ ব্যাঙ্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে নতুন নোট এলেও পুরনো নোট এখনই বাতিল হচ্ছে না। আপাতত দুই ধরনের নোট চলবে বাজারে।
নতুন ধরনের নোট দীর্ঘমেয়াদী হতে চলেছে। এই নোট বিশেষ উপাদানে তৈরি। ফলে তা দ্রুত নষ্ট হবে না। তবে, এই নোট তৈরিতে কত টাকা খরচ হয়েছে, তা নিশ্চিত জানা যায়নি। তবে, জানা যাচ্ছে, এই ধরনের নোট দীর্ঘদিন চলবে। কিন্তু কেবে থেকে মিলবে প্লাল্টিকের ১০- ২০ টাকা তা নিশ্চিত জানা যায়নি।

