Rahul Gandhi Convoy Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় পরপর ৫টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ধাক্কা লাগে। তবে এই ঘটনায় বিরোধী দলনেতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কয়েকজনের সামান্য চোট লেগেছে।

Rahul Gandhi Convoy Accident: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় পরপর ৫টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ধাক্কা লাগে। তবে এই ঘটনায় বিরোধী দলনেতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কয়েকজনের সামান্য চোট লেগেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয় উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে। হালিয়াপুর থানা এলাকার ৯১ নম্বর মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। সোমবার সকালে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লি থেকে লখনউ পৌঁছান। সেখান থেকে সুলতানপুরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু এক্সপ্রেসওয়েতে কনভয়ের সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষে। তার ফলে, পিছন থেকে আসা গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় পরপর।

ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি

এই ঘটনায় কনভয়ের মোট ৫টি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্সের মধ্যে পরপর ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা কয়েকজন কংগ্রেস কর্মী, নেতা এবং নিরাপত্তারক্ষী সামান্য আহত হয়েছেন বলে খবর। তবে স্বস্তির খবর হল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী একদম সুরক্ষিত আছেন। তাঁর কোনও চোট লাগেনি। পরপর গাড়ি ধাক্কা খাওয়ার পর, এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণ আতঙ্ক এবং বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। আহতদের জন্য সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও এনা যায়নি।

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, কেমন আছেন তিনি?

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় পরপর ৫টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ধাক্কা লাগে। তবে এই ঘটনায় বিরোধী দলনেতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে কয়েকজন সামান্য পেয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয় উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে সোমবার সকালে। হালিয়াপুর থানা এলাকার ৯১ নম্বর মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।