Anti-CEC Protest: মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার দিল্লির (Delhi) যন্তর মন্তরের (Jantar Mantar) কাছে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনা নিয়ে রাহুলকে তীব্র আক্রমণ করেছ বিজেপি (BJP)।
BJP Attacks Rahul Gandhi: মঙ্গলবার দিল্লির (Delhi) যন্তর মন্তরের (Jantar Mantar) কাছে অশোকা রোডে (Ashoka Road) বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী এক মহিলা পুলিশকর্মীকে ধাক্কা মেরেছেন। তিনি ওই মহিলা পুলিশকর্মীকে অশ্লীলভাবে স্পর্শ করেছেন, হাত দিয়ে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখিয়ে এমনই দাবি করল বিজেপি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী (Pradeep Bhandari) লিখেছেন, 'রিল বানানোর তাড়াহুড়োয় রাহুল গান্ধী এক মহিলা পুলিশকর্মীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন।' অপর এক বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়াও (Gaurav Bhatia) রাহুলকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, ভিডিওতে রাহুলকে ইচ্ছাকৃতভাবে মহিলা পুলিশকর্মীর গায়ে হাত দিতে দেখা যাচ্ছে। বিরোধী দলনেতার পদে থাকা একজনের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে রাহুলের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিজেপি নেতা তেজিন্দর বাগ্গাও (Tajinder Bagga) এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁর দাবি, কোনও রাজনৈতিক পদই কাউকে কোনও মহিলাকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অধিকার দেয় না। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি
ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Chief Election Commissioner Gyanesh Kumar) অপসারণের দাবিতে বিরোধীদের বিক্ষোভ ঘিরে বুধবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল পুলিশ। সেই সময়ই পুলিশকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাহুলের বিরুদ্ধে সরব বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই রাহুলের আচরণের নিন্দা করছেন।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধীরা
বুধবারও দিল্লিতে ইন্ডিয়া (INDIA) জোটের সাংসদদের বিক্ষোভ ঘিরে দিনভর উত্তেজনা ছিল। আগের দিনও নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার দাবিতে বিরোধী সাংসদরা আট ঘণ্টা ধর্নায় বসেছিলেন। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বিরোধী সাংসদদের জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখান থেকে বাসে করে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেন তাঁরা। জনপথ থেকে মিছিল এগিয়ে যাওয়ার সময় কয়েকজন নেতা বাসের ছাদেও উঠে পড়েন। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। পুলিশ বাসগুলি আটকে দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাহুল, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ (Priyanka Gandhi Vadra) ইন্ডিয়া জোটের একাধিক নেতাকে পুলিশ জোর করে সরিয়ে নিয়ে যায় এবং আটক করে। কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই, আরজেডি, আইইউএমএল-সহ একাধিক দলের সাংসদ এই বিক্ষোভে যোগ দেন। তবে সমাজবাদী পার্টির সাংসদরা এদিনের কর্মসূচিতে ছিলেন না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


