Rahul Gandhi: রাহুল গান্ধী হঠাৎ করে থানায় চলে আসায় রীতিমতো চমকে যান সেই সময় উপস্থিত থাকা পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, সাহিল লোচাব এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ তাঁকে সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ সামনে আসছে। এরপরেই রাহুল গান্ধী জানতে চান, কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে না?
Rahul Gandhi: ক্ষোভে ফেটে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কার্যত, দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শুক্রবার। প্রসঙ্গত, দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলন চলাকালীন ছর্রা বা পেলেট গুলি ছোঁড়ার অভিযোগ ওঠে। কিন্তু সেই কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কেন এফআইআর নেওয়া হল না? তারই প্রতিবাদে দিল্লি পুলিশের ডিসি দফতরের সামনে ধর্নায় বসলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী। উল্লেখ্য, শুক্রবার সকালে হটাৎই দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছে যান তিনি। রাহুলের সঙ্গে ছিলেন ছর্রা গুলিতে আক্রান্ত হওয়া সাহিল লোচাব (Rahul Gandhi Latest News)।
ছাত্রদের মিছিলে ছররা কাণ্ডে এখনও কেন এফআইআর নয়?
এইরকমভাবে রাহুল গান্ধী হঠাৎ করে থানায় চলে আসায় রীতিমতো চমকে যান সেই সময় উপস্থিত থাকা পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, সাহিল লোচাব এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ তাঁকে সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ সামনে আসছে। এরপরেই রাহুল গান্ধী জানতে চান, কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে না? তবে তিনি কোনও সদুত্তর পাননি বলে খবর। তারপরেই দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার তথা ডিসিপি-র দফতর অর্থাৎ, পার্লামেন্ট স্ট্রিট থানা সংলগ্ন অফিসের সামনে ধর্না শুরু করেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে কংগ্রেসের তরফ থেকে এক নেতা জানিয়েছেন, রাহুল গান্ধী প্রথমে মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও অভিযোগ না নেওয়ায় তিনি সোজা ডিসিপি-র সঙ্গে দেখা করতে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান।
দিল্লি পুলিশের ডিসি দফতরের সামনে ধর্নায় রাহুল গান্ধী
লোকসভার বিরোধী দলনেতার কথায়, এই ঘটনায় যদি এফআইআর দায়ের করা না হয়, তাহলে তিনি ধর্না চালিয়ে যাবেন। অন্যদিকে, কংগ্রেস অভিযোগ করেছে, প্রথমে ১৪ অগাস্ট এবং পরে ১৭ অগাস্টের ছর্রা কাণ্ড নিয়ে সাহিল লোচাব অভিযোগ দায়ের করলেও পুলিশের তরফ থেকে এখনও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শুক্রবার, সেই সাহিলকে নিয়েই থানায় চলে যান রাহুল গান্ধী নিজে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।