
অসমের বন্যাদুর্গতদের পাশে রণদীপ হুডা, ত্রাণ বিলি করে সাহায্যের আবেদন অভিনেতার
অসমের শিবসাগরে গ্লোবাল শিখস-এর উদ্যোগে আয়োজিত বন্যাত্রাণ কর্মসূচিতে অংশ নেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। তিনি দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন
অসমের শিবসাগরে গ্লোবাল শিখস-এর উদ্যোগে আয়োজিত বন্যাত্রাণ কর্মসূচিতে অংশ নেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। তিনি দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন। পাশাপাশি শিবসাগরের গুরুদ্বার সাহিবে প্রার্থনা করে বন্যাকবলিত মানুষের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার কামনা করেন। রণদীপ হুডা দেশবাসীর কাছে আবেদন জানান, বন্যাদুর্গত পরিবারগুলির পাশে দাঁড়াতে এবং ত্রাণ সংস্থাগুলিকে সহযোগিতা করতে।