Maoist leader Prashant Bose: ভারতে মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা ছিলেন প্রশান্ত বসু। এই বাঙালি মাওবাদী নেতা তাঁদের সংগঠনে 'কিষানদা' নামে পরিচিত ছিলেন। এছাড়া 'মণীশ', 'বুদ্ধ' নামেও পরিচিত ছিলেন প্রশান্ত। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে শতাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল।

DID YOU
KNOW
?
অন্যতম শীর্ষনেতা প্রশান্ত
দেশে মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা ছিলেন প্রশান্ত বসু। তাঁর মাথার দাম ছিল। এক কোটি টাকা।

Prashant Bose Dies: মাথার দাম ছিল এক কোটি টাকা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড (Jharkhand), বিহার (Bihar), ওড়িশা (Odisha), ছত্তীশগড় (Chhattisgarh), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও মহারাষ্ট্রে (Maharashtra) শতাধিক হামলা, অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। এহেন একজন অন্যতম শীর্ষ মাওবাদী নেতা (Maoist leader) প্রশান্ত বসুর মৃত্যু হয়েছে। তিনি রাঁচির (Ranchi) বিরসা মুন্ডা জেলে (Birsa Munda Jail) বন্দি ছিলেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (Rajendra Institute of Medical Sciences) চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়। এই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডঃ হীরেন বিরুয়ার কথা অনুযায়ী, ৮২ বছর বয়সি প্রশান্ত বসুর নানা রকম শারীরিক সমস্যা ছিল। জেলেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

সস্ত্রীক মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন প্রশান্ত বসু

২০২১ সালের নভেম্বরে ঝাড়খণ্ড পুলিশ প্রশান্ত বসু ও তাঁর স্ত্রী শীলা মারান্ডিকে (Sheela Marandi) গ্রেফতার করে। শীলাও সিপিআই (মাওবাদী) দলের সদস্য। রাঁচিতে এক প্রেস কনফারেন্সে তৎকালীন ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) অমল ভিনুকান্ত হোমকার জানিয়েছিলেন, ওই বছরের ১২ নভেম্বর প্রশান্ত বসু ও তাঁর স্ত্রী-সহ মোট ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। আইজি আরও জানিয়েছিলেন, 'কিষাণ দা' নামে পরিচিত প্রশান্ত বসুকে ঝাড়খণ্ডের কোলহান অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছিল। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ সেখানে তল্লাশি চালাচ্ছিল। তখনই এই মাওবাদী নেতা ধরা পড়েন। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) নীরজ সিনহা বলেন, ‘কিষানদা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের অন্যতম শীর্ষ নকশাল নেতা ছিলেন। ১৯৬০-এর দশক থেকে তিনি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত। পুলিশ এখনও তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।’ তৎকালীন আইজি প্রশান্ত বোসের গ্রেফতারকে 'সবচেয়ে বড় সাফল্য' বলে উল্লেখ করেছিলেন।

অন্যতম শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু

প্রশান্ত বসু মাওবাদীদের কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরো ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য ছিলেন। ২০১৮ সালের অগাস্টে ঝাড়খণ্ডে তাঁর মাথার দাম নির্ধারণ করা হয় এক কোটি টাকা। অন্য রাজ্যগুলিতেও এই মাওবাদী নেতার মাথার দাম ঘোষণা করা হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।