MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • কমতে চলেছে স্যালারি! কর্মীদের বেতন থেকে কাটা হবে মোটা টাকা! কত করে পাবেন সবাই?

কমতে চলেছে স্যালারি! কর্মীদের বেতন থেকে কাটা হবে মোটা টাকা! কত করে পাবেন সবাই?

দেশজুড়ে চালু হয়েছে নতুন চার শ্রম কোড। আর এই শ্রম কোডের কারণেই এবার কমে যেতে পারে আপনার মাসিক বেতন অর্থাৎ মাস গেলে যে টাকা বেতন হিসেবে আপনার হাতে আসত, সেটা আর পাবেন না। এবার থেকে পরিমাণে কম টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কত করে পাবেন সবাই?

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 27 2025, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : stockPhoto

শ্রম কোডের কারণে এবার কমে যেতে পারে আপনার মাসিক বেতন (Salary Reduction)। অর্থাৎ মাস গেলে যে টাকা বেতন হিসেবে আপনার হাতে আসত, সেটা আর পাবেন না। এবার থেকে পরিমাণে কম টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কত করে পাবেন সবাই?

28
Image Credit : stockPhoto

ধরা যাক, একজন ব্যক্তি প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন হিসেবে হাতে পান। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট বেতন থেকে কিছু অংশ কেটে নেওয়া হতে পারে। কিন্তু কেন? কেটে নেওয়া টাকাটাই বা কোথায় যাবে? কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম বলছে, কর্মীদের বেসিক বেতন মোট বেতনের অন্তত ৫০ শতাংশ হতেই হবে।

Related Articles

Related image1
WB Salary Hike: নবান্নের বড় সিদ্ধান্ত! DA দেওয়ার আগেই বেতন বাড়ল এই সরকারি কর্মীদের!
Related image2
DA Hike News: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না মিললে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
38
Image Credit : stockPhoto

কমে যেতে পারে হাতে আসা বেতন

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, এতদিন যেখানে একজন কর্মীর মাসিক বেতনের বেসিক অংশ অর্থাৎ বেসিক স্যালারি ধার্য করা হতো মোট বেতনের ৩০ না থেকে ৩৫ শতাংশ। এবার সেই পরিমাণটা বাড়তে চলেছে।

48
Image Credit : our own

দেশের বেসরকারি সংস্থাগুলিকে এবার কেন্দ্রের নতুন নিয়ম মেনে তাদের বেতন কাঠামোতে বেসিক সেলারি মোট বেতনের ৫০ শতাংশ হিসেবেই করতে হবে। অর্থাৎ এবার থেকে মোট বেতনের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক হবে বেসিক স্যালারি এবং বাকি টাকা দেওয়া হবে HRA, DA, স্পেশাল অ্যালওয়েন্স বিভিন্ন সেচুরিটি বোনাস হিসেবে।

58
Image Credit : our own

এখন প্রশ্ন হল, কীভাবে কমে যাবে মাসিক বেতন? এক্ষেত্রে বলে রাখি, আগে সাধারণত বেসিক স্যালারি কম হওয়ার কারণে বিভিন্ন ভাতা বা স্পেশাল অ্যালাওয়েন্স মিলিয়ে বেশি টাকা হাতে পেতেন কর্মীরা। অন্যদিকে ন্যাশনাল পেনশন স্কিম অথবা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমানোর জন্য কম অর্থ কাটা হতো।

68
Image Credit : our own

কিন্তু এবার থেকে কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী কর্মীদের বেসিক বেতন 50 শতাংশ হতেই হবে। ফলে বোঝাই যাচ্ছে, প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল পেনশন স্কিমের জন্য অনুদানও বাড়তে চলেছে। অর্থাৎ আপনার বেতন যত বেশি দেখানো হবে ততই বেশি টাকা কাটবে অন্যান্য স্কিমের জন্য। সে ক্ষেত্রে ইনহ্যান্ড স্যালারি বেশ কিছুটা কমে যাবে।

78
Image Credit : our own

ক্ষতি হবে কর্মীদের?

কেন্দ্রের নতুন শ্রম কোড অনুযায়ী নতুন নিয়ম মেনে যদি বেসিক স্যালারি ৫০ শতাংশ হয়ে যায় সেক্ষেত্রে ইনহ্যান্ড স্যালারি বেশ কিছুটা কমবে। কিন্তু এতে আদতে লাভ কার, কর্মীদের নাকি সরকারের?

88
Image Credit : Getty

এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, বেসিক স্যালারি বেশি দেখিয়ে বিভিন্ন স্কিম বা DA র মতো ভাতার জন্য বেশি অর্থ কাটা হলেও আদতে এতে লাভবান হবেন কর্মীরাই। তাঁদের ভবিষ্যতের জন্য বাঁচবে বেশি অর্থ। মূলত সে কারণেই, কর্মীদের অনেকেই কেন্দ্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ১৮ থেকে বেড়ে একলাফে ৫৪ হাজার হবে বেতন? কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বিরাট খবর
Recommended image2
West Asia Conflict: ইরানে হামলা নিয়ে মোদী চুপ কেন? সংসদে সরব কংগ্রেস নেতা
Recommended image3
Now Playing
PM Modi: যুদ্ধ আবহে মোদীর মাস্টারপ্ল্যান! জ্বালানি সংকট রুখতে ভারত কী করছে?
Recommended image4
Ajker Bangla News Live: Chinnaswamy Stadium - কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার থেকে যে কারণে খালি রাখা হবে ১১টি আসন
Recommended image5
News Round Up: বিধানসভা ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ থেকে শুরু করে বিপাকে পিএসএল, সারাদিনের সব খবর এক ক্লিকে
Related Stories
Recommended image1
WB Salary Hike: নবান্নের বড় সিদ্ধান্ত! DA দেওয়ার আগেই বেতন বাড়ল এই সরকারি কর্মীদের!
Recommended image2
DA Hike News: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না মিললে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved