MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • School Holiday: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কাল থেকে টানা ছুটি স্কুলগুলিতে? বড় নির্দেশ রাজ্যের

School Holiday: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কাল থেকে টানা ছুটি স্কুলগুলিতে? বড় নির্দেশ রাজ্যের

রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় অর্ণব। শুরু হবে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডব। তার আগে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। এই বৃষ্টির মধ্যে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য। কাল থেকেই কি বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল? কবে খুলবে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 28 2026, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Social Media

অক্টোবর নভেম্বর মানেই মোটামুটি উৎসবের মরশুম। আগামী মাসে দিওয়ালি, ভাইফোঁটা সহ একাধিক উৎসব রয়েছে। সেই সময় বন্ধ থাকে স্কুল, কলেজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

তার আগে রাজ্যের ১০টি জেলার স্কুলে দু’দিনের অতিরিক্ত ছুটি (School Holiday) ঘোষণা করল রাজ্য সরকার। আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আবহাওয়া জানুন

Related Articles

Related image1
West Bengal Summer Vacation: ভোটের পরই স্কুল ছুটি? সামার ভ্যাকেশন নিয়ে নতুন নির্দেশ নবান্নের
Related image2
School closed: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
38
Image Credit : Asianet News

একটানা দু’দিন স্কুলে ছুটি

অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার অবধি অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ভারী ঝড়বৃষ্টির সতর্কতা জারি আছে।

48
Image Credit : social media

জানা গিয়েছে, গতকাল থেকে শ্রীকাকুলাম জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশের জেলাগুলিতেও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে রাজ্যের ১০টি জেলায় টানা দু’দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার (Government of Andhra Pradesh)।

58
Image Credit : Gemini AI

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অর্ণবের প্রভাবে রাজ্যের ১২টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। সেই কারণে মঙ্গলবার ও বুধবার ইস্ট গোদাবরী, কাঁকিনাড়া, কৃষ্ণা, এনটিআর, এলুরু, বিশাখাপত্তনম, কোনাসীমা, পোলাভরম ও বিজয়নগরম জেলায় স্কুল ছুটি থাকবে। পাশাপাশি অনকাপল্লিতে বৃহস্পতিবার অবধি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

68
Image Credit : social media

এদিকে অন্ধ্রপ্রদেশ সরকারের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঁচ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকারও। বুধবার ও বৃহস্পতিবার ওই জেলাগুলির সব স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হবে বলে আগেই জানানো হয়েছে।

78
Image Credit : social media

মৌসম ভবনের পূর্বাভাস বলেছিল, গজপতি, গঞ্জাম, রায়গড়, মালকানগিরি ও কোরাপুটে ঘণ্টা ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয় সতর্কতা। এরপরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাঁচ জেলায় স্কুল ছুটির ঘোষণা করে ওড়িশা সরকার।

88
Image Credit : social media

এবার অর্ণবের দাপটের কারণে একই সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকারও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০টি জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিরাপত্তার দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
 

Recommended Stories
Recommended image1
Now Playing
Cyclone Arnab Impact: অর্ণবের তাণ্ডবে কাঁপছে অন্ধ্রপ্রদেশ! রাস্তায় গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার, কোথায় কতটা ক্ষয়ক্ষতি?
Recommended image2
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিধ্বস্ত অন্ধ্র উপকূল, প্রাণ গেল অন্তত ৫ জনের
Recommended image3
Now Playing
Cyclone Arnab Update: ফুঁসছে সমুদ্র, বন্দরে সারি সারি নৌকা! অর্ণবের প্রভাবে কী অবস্থা গোপালপুরে?
Recommended image4
Jio Platforms IPO: "জিও-কে সঠিক দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী", মোদীকে ধন্যবাদ জানালেন অনন্ত আম্বানি
Recommended image5
চার রাজ্যের MLC নির্বাচনে শূন্য কংগ্রেস, কর্নাটকে বিজেপি-JD(S) জোটের চারটি আসন
Related Stories
Recommended image1
West Bengal Summer Vacation: ভোটের পরই স্কুল ছুটি? সামার ভ্যাকেশন নিয়ে নতুন নির্দেশ নবান্নের
Recommended image2
School closed: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী, আজ সব স্কুল ছুটি দিয়ে দিল সরকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved