Torch Symbol: ভোট দেবেন কোনখানে? ব্য়াটারি টর্চের মাঝখানে। আসন্ন বিধানসভা নির্বাচনে এমন স্লোগান তুলেই প্রচার করতে দেখা যাবে দেশের এক বড় তারকা অভিনেতা-রাজনীতিবিদকে। বাংলা, অসম, কেরল, তামিলনাড়ুর সঙ্গে বিধানসভা নির্বাচন হবে পুদুচেরিতে-ও।

Torch Symbol: ভোট দেবেন কোনখানে? ব্য়াটারি টর্চের মাঝখানে। আসন্ন বিধানসভা নির্বাচনে এমন স্লোগান তুলেই প্রচার করতে দেখা যাবে দেশের এক বড় তারকা অভিনেতা-রাজনীতিবিদকে। আর কয়েক মাস বাদেই বাংলা, অসম, কেরল, তামিলনাড়ুর সঙ্গে বিধানসভা নির্বাচন হবে পুদুচেরিতে (Puducherry Assembly Elections)ও। তামিলনাড়ুর পাশের এই কেন্দ্রশাসিত অঞ্চলে এবার ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিখ্যাত অভিনেতা-সাংসদ কমল হাসানের (Kamal Hasan) দল 'মাক্কাল নিধি মাইয়াম'(Makkal Needhi Maiam)। কমল হাসানের রাজনৈতিক দল তামিলনাড়ুতে শাসক দলের জোট ডিএমকে-কংগ্রেসের সঙ্গে রয়েছে। কিন্তু ৩০টি বিধানসভা আসনের পুদুচেরিতে এবার একাই সব কটি আসনে প্রার্থী দেবে কমল হাসানের দল। নির্বাচন কমিশন কমল হাসানের এমএনএম-কে ভোটে লড়ার জন্য টর্চ ব্য়াটারি চিহ্ন বরাদ্দ করল। তামিলনাড়ুতেও কমল হাসানের দল টর্চ ব্যাটারি চিহ্নেই লড়ে। তামিলনাড়ুর আঞ্চলিক দল এমএনএম-র পুদুচেরিতে ভোটপ্রাপ্তির হার ১ শতাংশের মধ্যে থাকায় তাদের প্রতীক চিহ্ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল।

প্রার্থী হওয়ার আবেদনে লাগবে ৫০ হাজার টাকা

কমল হাসানে দলের নির্বাহী ও কর্মসমিতি জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এমএনএমের টিকিটে লড়তে চাইলে আগ্রহীরা আগামী শনিবার থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ৫০ হাজার টাকা। দলীয় নেতারা জানান, "নির্বাচনের অনেক আগেই প্রার্থী ঠিক করা ও তাদের পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"অভিনেতা-রাজনীতিবিদ কামাল হাসান ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি মাদুরাইয়ে এমএনএম গঠন করেন। দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করাই ছিল দলের মূল লক্ষ্য। ২০২৬ সালে এমএনএম বর্তমানে ডিএমকে-র নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে। গত বছর জুলাইয়ে কমল হাসান রাজ্যসভার সদস্য হন।

পুদুচেরির রাজনীতি কোন দিক

পুদুচেরিতে বিজেপির সমর্থনে গতবার ক্ষমতায় আসে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস। গত পাঁচ বছর ধরে পুদুচেরির মুখ্য়মন্ত্রী হিসেবে রয়েছেন এন রঙ্গস্বামী। ডিএমকে এখানে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। গত নির্বাচনে ৩০ সদস্যের পুদুচেরি বিধানসভা এনডিএ ১৬টি, ইউপিএ ৯টি ও নির্দলরা ৫টি আসনে জেতে। এদের মধ্যে শাসক দল এনআর কংগ্রেস ১০টি, ডিএমকে ও বিজেপি ৬টি করে, কংগ্রেস ২টি আসনে জিতেছিল। গতবার কংগ্রেসের ১৩টি আসন কমেছিল। সেখানে বিজেপি শূন্য থেকে একেবারে আধ ডজন আসনে জিতেছিল।

কমল হাসানের পুদুচেরি স্বপ্ন

গত মাসে এমএনএম) আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি কমল হাসানের দল পুদুচেরিতেও লড়ার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ে হওয়া এক সাম্প্রতিক বৈঠকে দলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে একটি নির্বাচন 'ওয়ার রুম' তৈরি করা এবং কেন্দ্র-রাজ্য সম্পর্ক (ফেডারালিজম), গ্রামীণ কর্মসংস্থান সংস্কার ও পরিচয়ভিত্তিক রাজনীতি নিয়ে কাজ করা।