CM's Helipad Incident: চোরকে ছুটিয়ে জীবন বের করে দেওয়া পুলিশকেই এবার ছুটতে হল ষাঁড়ের তাড়ায়। বিহারের বেগুসরাই জেলায় শনিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কর্মসূচিকে ঘিরে মজার ঘটনা ঘটে। নীতীশের কপ্টার অবতরণের হেলিপ্যাডে আচমকাই ঢুকে পড়ে একটি ষাঁড়।

CM's Helipad Incident: চোরকে ছুটিয়ে জীবন বের করে দেওয়া পুলিশকেই এবার ছুটতে হল। ষাঁড়ের তাড়ায়। বিহারের বেগুসরাই জেলায় শনিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কর্মসূচিকে ঘিরে এক মজার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী নীতীশের হেলিকপ্টার অবতরণের জন্য প্রস্তুত করা হেলিপ্যাডে আচমকাই ঢুকে পড়ে একটি ষাঁড়। ফলে মুহূর্তের মধ্যে কড়া নিরাপত্তার সেই এলাকা জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। ষাঁড়টা কিছুতেই হেলিপ্যাড থেকে সরতে চাইছিল না, এদিকে খোদ মুখ্যমন্ত্রীর বিমান অতবরণ করবে বলে কথা। কিন্তু কে শোনে কার কথা! ষাঁড় মশাই কিছুতেই এলাকা ছাড়বেন না। না বললেও যেন সে বলছে, আমি এখানেই থাকবো, তোমাদের মুখ্যমন্ত্রীর কপ্টার অন্য কোথাও নামাও। কিন্তু পুলিশও তো তা হতে দিতে পারে না। তাই লাঠি হাতে তাকে তাড়াতে যায় পুলিশ। রেগে গিয়ে সেই ষাঁড় পাল্টা তাড়া করে। এরপরই ঘটে ভাইরাল ঘটনা।

ঠিক কী ঘটেছে

বেগুসরাইয়ে একটি জনসভা এবং শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল এবং চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখলেও হেলিকপ্টার নামার কয়েক মিনিট আগে হঠাৎ করেই একটি ষাঁড় হেলিপ্যাডের খোলা মাঠে ঢুকে পড়ে। ষাঁড়টিকে হঠাৎ করে নিরাপত্তা বলয়ের ভিতরে ঘুরে বেড়াতে দেখে উপস্থিত পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেককেই দ্রুত সেখান থেকে সরে যেতে দেখা যায়। কিছুক্ষণের জন্য কার্যত অচল হয়ে পড়ে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপদেই হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মাঠের মধ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছে ষাঁড়টি, আর দূরে সরে যাচ্ছেন পুলিশকর্মীরা। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি এবং হেলিকপ্টার বা অন্য কোনও সরঞ্জামেরও ক্ষতি হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পরে স্থানীয় কর্মীরা মিলে ষাঁড়টিকে মাঠ থেকে সরিয়ে দিতে সক্ষম হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিরাপদেই হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

জোর ট্রোল সোশ্যাল মিডিয়ায়

ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা রসিক মন্তব্যও দেখা যায়। অনেকেই মজা করে লিখেছেন, “বিহারের নতুন ভিআইপি সিকিউরিটি টেস্টার ”কিংবা পুলিশের ফিটনেস পরীক্ষা নিতে এসেছে ষাঁড়।" সামাজিক মাধ্যমে এখন ঘটনার ভিডিও ভাইরাল।