Tamil Nadu Elections 2026: বাংলার প্রথম দফার মতই একই সঙ্গে নির্বাচন হওয়া তামিলনাড়ুতেও রেকর্ড ভোট পড়ল। বৃহস্পতিবার এক দফাতেই তামিলনাড়ুর ২৩৪টি মানে সব কটি আসনেই ভোটগ্রহণ হল। সন্ধ্যা ৬টা অবধি ভোটদানের হার ৮৪.৫৬ শতাংশ। ভোটদানের হার ১০-১২ শতাংশ বাড়ল।
Tamil Nadu Elections 2026: পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল। নির্বাচন কমিশনের সন্ধ্যা ৭টা পর্যন্ত দেওয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বঙ্গে ভোটদানের হার প্রায় ৯২ শতাংশ। এত ভোট এর আগে কখনও বাংলায় পড়ছে কি না তা মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা। বাংলার প্রথম দফার মতই একই সঙ্গে নির্বাচন হওয়া তামিলনাড়ুতেও রেকর্ড ভোট পড়ল। বৃহস্পতিবার এক দফাতেই তামিলনাড়ুর ২৩৪টি মানে সব কটি আসনেই ভোটগ্রহণ হল। আর চেন্নাই থেকে মাদুরাই, কোয়াম্বাটোর থেকে নীলগিরি সর্বত্র বুথে বুথে লম্বা লাইন দেখা গেল। SIR পরবর্তী তামিল ভূমে সন্ধ্যা ৬টা অবধি ভোটদানের হার ৮৪.৫৬ শতাংশ। এত ভোট এর আগে তামিলনাডু়তে আগে কখনও পড়েনি। গত বিধানসভা নির্বাচনে যেখানে দক্ষিণের এই রাজ্যে প্রায় ৭৪ শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল। তার মানে এবার এমকে স্ট্যালিনের রাজ্যে ভোটদানের হার অন্তত ১০-১২ শতাংশ বাড়ল।
কী কী কারণে রেকর্ড ভোট
কিন্তু কী কারণে তামিলনাড়ুতে বাড়ল ভোটদানের হার? নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের মতই তামিলনাডু়তে এমকে স্ট্যালিনের সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার ঝড় বইছে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকেই আম জনতা বিপুল হারে ভোট দিতে নেমেছেন বলে মত বিশেষজ্ঞদের। তামিলনাড়ুতে ভোটদানের হার বাড়ার আরও একটি কারণ হল বিজয় ফ্যাক্টর। তামিল সিনেমার সুপারস্টার বিজয় রাজনীতিতে নেমে তাঁর নতুন দল গড়েছেন। বিজয়কে নিয়ে দক্ষিণের এই রাজ্যে ব্যাপক উন্মাদনার কারণে ভোটদানের হার বেড়েছে বলে মনে করা হচ্ছে। গতবার তামিল ভূমে তরুণ ভোটারদের সেভাবে ভোটের লাইনে দেখা যায়নি। কিন্তু এবার বিজয়ের দলের শক্তিশালী কেন্দ্রগুলির বুথের বাইরে তরুণ-তরুণী, নতুন ভোটারদের লম্বা লাইন দেখা গেল।
সব রহস্যের সমাধান ৪ মে
তবে মুখ্যমন্ত্রী স্ট্য়ালিনের দল DMK-র দাবি, মানুষ SIR-র ওপর ক্ষুব্ধ হয়েই ভোটের লাইনে ভিড় করেছে। সঙ্গে স্ট্য়ালিনের জনমোহিনী নীতির কথা ভেবেও মানুষ রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছে বলে দাবি রাজ্য়ের শাসক দলের। তবে তামিলনাড়ু বিজেপি নেতারা বলছেন, রেকর্ড ভোট পড়া বাংলায় মমতার মত তাদের রাজ্যে স্ট্য়ালিন পরাস্ত হবে। তবে এসব দাবি-পাল্টা দাবিকে সরিয়ে সব হিসেব পরিষ্কার হয়ে যাবে আগামী ৪ মে। সেই দিনই পশ্চিমবঙ্গ, কেরল, অসম, পুদুচেরির সঙ্গে তামিলনাড়ু বিধানসভা ভোটের ফলপ্রকাশ।


