Tamil Nadu Bribery Case: ১০০ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষামন্ত্রী আনবিল মহেশ। আপাতত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। ঠিক কী কী অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Tamil Nadu Bribery Case: ১০০ কোটি টাকার ঘুষকাণ্ডে গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষামন্ত্রী আনবিল মহেশ। আপাতত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত তাঁকে রিমান্ডে পাঠানো হয়েছে। চেন্নাইয়ের পুঝাল জেলে রাখা হয়েছে তাঁকে। অভিযোগ, বেসরকারি স্কুলগুলোকে অনুমোদন দেওয়ার নাম করে পার্টি ফান্ডের অছিলায় তিনি এই বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন। তবে ডিএমকে-র দাবি, টিভিকে আসলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। এর আগে মাদ্রাজ হাইকোর্ট মহেশের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।

ঘুষকাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী:-

এরপরই চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে মহেশকে আটক করে সিটি পুলিশ কমিশনারের অফিসে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এক প্রাক্তন বিধায়ক-সহ দুই ডিএমকে নেতার মাধ্যমে প্রায় ২০০টি স্কুল ম্যানেজমেন্টের কাছ থেকে তিনি এই ঘুষ নিয়েছিলেন। স্ট্যালিন মন্ত্রিসভার সদস্য মহেশ আবার উদয়নিধি স্ট্যালিনের খুব কাছের বন্ধু হিসেবেই পরিচিত। এই ঘটনা নিয়ে টিভিকে মন্ত্রী রাজমোহন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর কথায়, স্ট্যালিনের এবার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।