MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দ্বিগুণ বাড়ানো হচ্ছে এই প্রকল্পের টাকা! দুর্দান্ত চাল মোদী সরকারের, জুলাইয়ের শেষেই মালামাল হবেন কর্মীরা

দ্বিগুণ বাড়ানো হচ্ছে এই প্রকল্পের টাকা! দুর্দান্ত চাল মোদী সরকারের, জুলাইয়ের শেষেই মালামাল হবেন কর্মীরা

দ্বিগুণ করা হবে এই প্রকল্পের টাকা। নরেন্দ্র মোদী সরকারের দুর্দান্ত এই ঘোষণায় হাসি ফুটেছে লক্ষ লক্ষ কর্মীচারীর মুখে। তাহলে কি জুলাই মাসের শেষেই মিলবে অতিরিক্ত টাকা! জেনে নিন আপডেট খবর।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 10 2024, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী ২৩ জুলাই লোকসভায় এই বছরের জন্য পূর্ণ বাজেট পেশ করবেন। ওই বাজেটে, দেশের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন নিয়েও একটি বড় ঘোষণা আশা করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে, সরকার একটি প্রস্তাবের আর্থিক প্রভাব বিবেচনা করে মূল্যায়ন করছে। শুধু তাই নয়, বাজেট উপস্থাপনের আগে তা দ্বিগুণ করার বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

38
Image Credit : Asianet News

মূলত, কেন্দ্রীয় সরকার দেশে সামাজিক নিরাপত্তা কাঠামো জোরদার করার কথা ভাবছে। এছাড়াও, সরকার শ্রমবিধি বাস্তবায়নের ভিত্তি তৈরি করছে। গত ২০ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, মোট ৬.৬২ কোটি মানুষ অটল পেনশন প্রকল্পে তাঁদের অ্যাকাউন্ট খুলেছেন।

48
Image Credit : google

এদিকে, ২০২৩-২৪ সালে ১.২২ কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হবে। বিষয়টির সঙ্গে যুক্ত এক আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, “অটল পেনশন যোজনাকে আরও আকর্ষণীয় করতে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। যার মধ্যে গ্যারান্টিকৃত অর্থের পরিমাণ বাড়ানোও রয়েছে। এগুলি বিবেচনা করা হচ্ছে।”

58
Image Credit : stockPhoto

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমানে অটল পেনশন যোজনার অধীনে প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়া হয়। যেটি দ্বিগুণ করে প্রতি মাসে ১০,০০০ টাকা করার কথা বিবেচনা করা হচ্ছে।

68
Image Credit : Getty

গত মাসে, পেনশন ফান্ড রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান দীপক মোহান্তি জানিয়েছেন যে, ২০২৩-২৪ সালে অটল পেনশন যোজনার অধীনে নথিভুক্তি এই প্রকল্পের সূচনার পর থেকে সর্বোচ্চ ছিল।

78
Image Credit : Pinterest

উল্লেখ্য যে, এই সামাজিক সুরক্ষা প্রকল্পটি ২০১৫ সালে চালু হয়েছিল। চলতি বছরের শুরুতে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে অটল পেনশন যোজনাকে গ্যারান্টিড পেনশন অ্যামাউন্ট সহ একটি সাশ্রয়ী স্কিম হিসেবে ডিজাইন করা হয়েছিল।

88
Image Credit : our own

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ একটি পোস্টে বলেছেন যে এই স্কিমটি শুরু থেকে ৯.১ শতাংশ রিটার্ন দিয়েছে এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় এটি বেশ লাভজনক।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyber Crime: ডিজিটাল অ্যারেস্টের নামে ব্ল্যাকমেল? CBI-এর ‘অভয়’ বোতাম টিপলেই জালিয়াতের মুখোশ খুলবে ৩০ সেকেন্ডে
Recommended image2
High Court to Function Virtually: কাল থেকেই সপ্তাহে দু'দিন আদালতের সব কাজ ভার্চুয়াল, জ্বালানি সঙ্কটের আশঙ্কায় বড় পদক্ষেপ
Recommended image3
ওয়েটিং টিকিটের টেনশন শেষ! আগেই জানিয়ে দেবে AI, রেলের সুপার অ্যাপ RailOne-এ বিরাট চমক
Recommended image4
আপনার শহরে আজ পেট্রল-ডিজেলের দাম কত? দেখে নিন লেটেস্ট রেট
Recommended image5
NARENDRA MODI: সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, বললেন এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved