MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সংসদের অধিবেশনের মধ্যেই গল্পে মশগুল সৌগত-জুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল সাংসদদের কীর্তি

সংসদের অধিবেশনের মধ্যেই গল্পে মশগুল সৌগত-জুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল সাংসদদের কীর্তি

Sougata Roy And June Malia News: সংসদে চলছে অধিবেশন তার মধ্যে গল্পে মশগুল তৃণমূলের বর্ষীয়ান দুই সাংসদ। কী গল্প করছেন তাঁরা? বিষয়টি নিয়ে কীা বলছেন বিরোধী দলের সাংসদরা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 18 2026, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
সংসদে গল্পে মশগুল সৌগত জুন মালিয়া
Image Credit : Sansad TV

সংসদে গল্পে মশগুল সৌগত-জুন মালিয়া

সংসদে যখন বাজেট অধিবেশন নিয়ে গুরুগম্ভীর আলোচনা চলছে ঠিক তখন পিছনের সিটে একেবারে ব্যাক বেঞ্চারদের মতো গল্পে মশগুল হয়ে রইলেন দুই বর্ষীয়ান সাংসদ। তাও আবার তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সংসদের অন্দরমহলে এই দুই সাংসদের খোশ মেজাজে আড্ডার ভিডিয়ো। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল সাংসদ। তবে বিষয়টি যে মোটেও ভালো চোখে দেখছে না গেরুয়া শিবির ঠারে ঠারে সেই কথাও বুঝিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
ভাইরাল তৃণমূল সাংসদদের কীর্তি
Image Credit : Sansad TV

ভাইরাল তৃণমূল সাংসদদের কীর্তি

ঘটনার ভিডিয়ো মঙ্গবার রাতে ভাইরাল হলেও ঘটনাটি ঘটেছে গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, সেই সময়ে সংসদে বক্তব্য রাখছেন আজাদ সমাজবাদী পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। তারই পিছনের বেঞ্চে বসেছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও জুন মালিয়া। নিজেরাই তখন গল্পে মত্ত ছিলেন। আর দুই  সাংসদের সংসদের ভিতরে মুচকি হাসির এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বয়ে গিয়েছে মিমের বন্যা। যা নিয়ে নেটপাড়ায় চলছে রীতিমতো হাসিঠাট্টা। 

Related Articles

Related image1
কলকাতা মেট্রো সংস্কারের কাজে জোর, ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আসছে নয়া 'হাইটেক' ব্যবস্থা
Related image2
পুলিশের ওপর হামলা চালিয়ে জুভেনাইল হোম থেকে পলাতক ৩ পাকিস্তানী নাগরিক, ভারত-পাক সীমান্তে উত্তেজনা
37
সংসদে সৌগতকাণ্ড ভাইরাল জুনের ভিডিয়ো
Image Credit : Sansad TV

সংসদে সৌগতকাণ্ড ভাইরাল জুনের ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, সাংসদ চন্দ্রশেখর আজাদের পিছনের সিটে বসে থাকা তৃণমূলের দুই সাংসদ কখনও নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। কখনও আবার গালে হাত দিয়ে অবাক ভঙ্গিমায় জুনের সঙ্গে মশকরা করছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। আর এই মুহুর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে প্রচুর মিমও। 

47
হাসির কারণ ব্যাখ্যা সৌগতর
Image Credit : Sansad TV

হাসির কারণ ব্যাখ্যা সৌগতর

যদিও বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির কারণ ব্যাখ্যা করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন যে, ‘’এতবড় সংসদে সাড়ে ৫০০-রও ওপরে সংসদ সদস্য সাংসদরা রয়েছেন। যখন একজন সাংসদ বক্তব্য রাখেন তখন তার পিছনে বসে থাকা বাকি ৩০০ লোকই গল্প করেন। এছাড়াও সংসদে এক পার্টির লোক অন্য পার্টির সঙ্গে গল্প করতেই পারেন। আমি তো নিজের পার্টির সাংসদের সঙ্গেই কথা বলছিলাম।''

57
সংসদে কী কথা হলো সৌগত-জুনের?
Image Credit : Sansad TV

সংসদে কী কথা হলো সৌগত-জুনের?

সংসদের ভিতরে বাজেট অধিবেশন চলাকালীন জুন-সৌগতর গল্পের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেই হাসির কারণ ব্যাখ্যা করলেও কী নিয়ে দুজনে গল্প করছিলেন সেই বিষয়ে অবশ্য খোলসা করে বলেননি কেউই। তবে বিষয়টি মোটেও যে ভালো নজরে দেখছেন না নেটিজেনরা তা সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা দেখলেই বোঝা যায়। 

67
মুখে কুলুপ জুনের
Image Credit : Social Media

মুখে কুলুপ জুনের

গত ১২ ফেব্রুয়ারি সংসদে সৌগত রায়ের সঙ্গে যে গল্পের ভিডিয়ো ভাইরাল হয়েছে সেই বিষয়টি  নজরে এসেছে তৃণমূলের অপর সাংসদ জুন মালিয়ারও। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। এই বিষয়ে সৌগত মন্তব্য করলেও নিজে কোনও মন্তব্য করেননি জুন মালিয়া। তবে সৌগত জানিয়েছেন, তিনি নিজের পার্টির লোকের সঙ্গেই কথা বলছিলেন। যতক্ষণ না চিৎকার চেঁচামেচি হচ্ছে ততক্ষণ বিষয়টি স্বাভাবিক বলেই তিনি মনে করেন বলে জানিয়েছেন।

77
সৌগত রায়কে খোঁচা বিজেপি সাংসদের
Image Credit : Social Media

সৌগত রায়কে খোঁচা বিজেপি সাংসদের

যদিও সৌগত রায়ের এই ব্যাখ্যা মানতে নারাজ বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘’গল্প করার জন্য তো ক্যান্টিন রয়েছে। সংসদের ভিতরে কেন?'' যদিও সুকান্তর এই খোঁচা গায়ে মাখতে নারাজ সৌগত। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
BRICS Summit: স্বাস্থ্যের চার মন্ত্র দিলেন WHO প্রধান, কী বললেন টেড্রোস?
Recommended image2
LAC-এ চিনের সেনা কমেছে! সীমান্তে ভারতের প্রস্তুতি নিয়ে বড় তথ্য প্রতিরক্ষা মন্ত্রকের
Recommended image3
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩%? বেতনের পরিমাণ হতে পারে আকাশ ছোঁয়া
Recommended image4
Today’s News in Bengali Live: Madrasa Closd - বেআইনি কিছুই চলবে না, ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশের পর কড়া বার্তা দিলীপ ঘোষের
Recommended image5
Now Playing
Modi Jingping: ব্রিকসে মোদী-জিনপিং মুখোমুখি, ড্রাগনের সঙ্গে লাদাখ সীমান্ত নিয়ে কী চুক্তি হল ভারতের?
Related Stories
Recommended image1
কলকাতা মেট্রো সংস্কারের কাজে জোর, ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আসছে নয়া 'হাইটেক' ব্যবস্থা
Recommended image2
পুলিশের ওপর হামলা চালিয়ে জুভেনাইল হোম থেকে পলাতক ৩ পাকিস্তানী নাগরিক, ভারত-পাক সীমান্তে উত্তেজনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved