MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • অমিত শাহের দফতরের সামনে তৃণমূল সাংসদের ধরনা, ছবিতে দেখুন কী করল দিল্লি পুলিশ

অমিত শাহের দফতরের সামনে তৃণমূল সাংসদের ধরনা, ছবিতে দেখুন কী করল দিল্লি পুলিশ

প্রবল ঠান্ডার মধ্যেই সাত সকালে তৃণমূল কংগ্রেসের কয়েক জন সাংসদ বিক্ষোভ দেখান অমিত শাহের দফতের সামনে আইপ্যাক ইস্যুতে। আর সেখানে বিক্ষোভকারীদের সরাতে দিল্লি পুলিশ এলে তা রণক্ষেত্রের আকার নেয়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 09 2026, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আইপ্যাক ইস্যুতে উত্তাল দিল্লি
Image Credit : Asianet News

আইপ্যাক ইস্যুতে উত্তাল দিল্লি

 রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়়ি আর অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারই জেরে শুক্রবার সকালে উত্তাল হল দিল্লি। প্রবল ঠান্ডার মধ্যেই সাত সকালে তৃণমূল কংগ্রেসের কয়েক জন সাংসদ বিক্ষোভ দেখান অমিত শাহের দফতের সামনে। আর সেখানে বিক্ষোভকারীদের সরাতে দিল্লি পুলিশ এলে তা রণক্ষেত্রের আকার নেয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিক্ষোভ শুরু
Image Credit : Asianet News

বিক্ষোভ শুরু

শুক্রবার সকাল ৮টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রকের দফতের সামনে তৃণমূল কংগ্রেসের ৮ জন সাংসদ বিক্ষোভ দেখাতে শুরু করেন। দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পরে পুলিশ সকাল সাড়ে ৯টার সময় তাদের সেখান থেকে তোলার চেষ্টা করে। তাতেই শুরু হয়ে যায় ধ্বস্তাধস্তি। উত্তেজনা ছড়িয়ে পড় অমিত শাহের অফিসের সামনে।

Related Articles

Related image1
কয়লা পাচারের সঙ্গে কী লিঙ্ক আইপ্যাকের? কেনইবা ED-র নজরে প্রতীক জৈন- রইল বিস্তারিত তথ্য
Related image2
একমাত্র তৃণমূলই বারবার বিজেপিকে হারিয়েছে, মালদায় অভিষেকের নিশানায় কংগ্রেস
35
তৃণমূলের ৮ সাংসদ
Image Credit : Asianet News

তৃণমূলের ৮ সাংসদ

এদিন সকালে আইপ্যাকে তল্লাশি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দেখান , ডেরেক ও'ব্রায়েন, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখেল, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার, মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের হাতে ছিল কেন্দ্র বিরোধী প্লাকার্ড। শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করলেও তাঁরা কেন্দ্র বিরোধী, বিশেষ করে অমিত শাহ বিরোধী স্লোগান দিতে শুরু করেন।

45
ঘটনাস্থলে দিল্লি পুলিশ
Image Credit : Asianet News

ঘটনাস্থলে দিল্লি পুলিশ

দিল্লির নিরাপত্তার দায়িত্ব দিল্লি পুলিশের হাতে। দিল্লি পুলিশ অমিত শাহের নিয়ন্ত্রণাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা সাড়ে ৯টা নাগাদ দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে তাদের ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়। শতাব্দী আর প্রতিমা মণ্ডলতে টেনে হিঁচ়ড়ে নিয়ে যায়। পুলিশ পাঁজাকোলা করে নিয়ে যায় বাপিকে। সকেতকেও টানতে টানতে প্রিজন ভ্যানে তোলে। তাদের নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।

55
আইপ্যাক ইস্যু
Image Credit : Asianet News

আইপ্যাক ইস্যু

চলতি বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই আইপ্যাককে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলার রাজনীতি। গতকাল কার্যত গোটা দিনই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকে তল্লাশি অভিযান ইস্যুতে সরব ছিলেন। তিনি আইপ্যাকের অফিসে দীর্ঘ সময় ছিলেন। কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। তারপর এদিনও আইপ্যাক ইস্যুতে উত্তাল দিল্লির রাজনীতি। ওয়াকিবহাল মহলের ধারনা- বিধানসভা নির্বাচন বড় ইস্যু হতে চলেছে আইপ্যাক।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC On Supreme Court: ঋতপন্থী ১০ বিধায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল, কী বলল আদালত?
Recommended image2
Dengue Fever: বর্ষায় কেন ডেঙ্গুর এত বাড়াবাড়ি? বিশেষজ্ঞরা কী বলছেন?
Recommended image3
8th Pay Commission: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ বা ৪.০ হলে বেতন কতটা বাড়বে? দেখে নিন বিশেষজ্ঞদের হিসেব
Recommended image4
Today’s News in Bengali Live: TMC On Supreme Court - ঋতপন্থী ১০ বিধায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল, কী বলল আদালত?
Recommended image5
Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর রাতে কলকাতা এবং দেশের আকাশে বাঁকা চাঁদের গায়ে আলোর বিন্দু! কী বলছে স্পেস সায়েন্স?
Related Stories
Recommended image1
কয়লা পাচারের সঙ্গে কী লিঙ্ক আইপ্যাকের? কেনইবা ED-র নজরে প্রতীক জৈন- রইল বিস্তারিত তথ্য
Recommended image2
একমাত্র তৃণমূলই বারবার বিজেপিকে হারিয়েছে, মালদায় অভিষেকের নিশানায় কংগ্রেস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved