MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ এবার সরাসরি বিজেপিতে? এনসিপিআই নিয়ে বড় সিদ্ধান্তের পথে স্পিকার

তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ এবার সরাসরি বিজেপিতে? এনসিপিআই নিয়ে বড় সিদ্ধান্তের পথে স্পিকার

TMC Rebel MPs BJP: তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদের দল NCPI সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে! ২০-২২ জুলাইয়ের মধ্যেই বড় সিদ্ধান্ত, বদলে যেতে পারে লোকসভা-রাজ্যসভার সমীকরণ। জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 23 2026, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
রাজ্য রাজনীতিতে বড়সড় ভাঙন জল্পনা
Image Credit : Asianet News

রাজ্য রাজনীতিতে বড়সড় ভাঙন-জল্পনা

রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা লোকসভার ২০ জন সাংসদকে ঘিরে ফের তুঙ্গে জল্পনা। দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তাঁরা ইতিমধ্যেই NCPI নামে নতুন দলে যোগ দিয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
NDA-কে সমর্থন থেকে সরাসরি বিজেপিতে যোগদানের ইঙ্গিত
Image Credit : ANI

NDA-কে সমর্থন থেকে সরাসরি বিজেপিতে যোগদানের ইঙ্গিত

এতদিন ঘুরপথে NDA-কে সমর্থন জানালেও, সূত্রের খবর, এবার এই সাংসদরা সরাসরি বিজেপির সদস্যপদ নিতে পারেন। আর সেই পথেই হাঁটছে বিজেপি। লোকসভার স্পিকারের কাছে বিদ্রোহী তৃণমূল সাংসদের পক্ষ থেকে আবেদন করা হলেও তাতে এখনও সায় দেননি ওম বিড়লা।

Related Articles

Related image1
২১ জুলাই TMC vs TMC: মমতা-ঋতব্রতের আলাদা মঞ্চ, কলকাতায় কার সভায় বেশি ভিড়?
Related image2
Ritabrata Banerjee: 'পিসি-ভাইপো'র পকেটে যাবে হাজার কোটির সুদ? প্রশ্ন তুলে কমিশনে বিদ্রোহী ঋতব্রত
310
প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা
Image Credit : ANI

প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা

সূত্রের দাবি, এই গোটা প্রক্রিয়া চলতি জুলাই মাসের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও কোনও পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে NEET-এর পেপার লিক আর দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র বিক্ষোভের জন্য উত্তাল রয়েছে সংসদও।

410
রাজ্যসভাতেও একই পথে হেঁটেছিলেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ
Image Credit : ANI

রাজ্যসভাতেও একই পথে হেঁটেছিলেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ

এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং শূন্য হওয়া আসনে ফের বিজেপির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন।

510
লোকসভায় বিজেপির বর্তমান সাংসদ সংখ্যা
Image Credit : ANI

লোকসভায় বিজেপির বর্তমান সাংসদ সংখ্যা

মোট ৫৪৩ আসনের লোকসভায় বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন NDA-র সাংসদ সংখ্যা ২৯২। তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদ যদি সরাসরি বিজেপিতে যোগ দেন তাহলে বিজেপির শক্তি সংসদে আরও বাড়বে। সহজ হবে বিলগুলি পাশ করাতে।

610
২০ জন যোগ দিলে কত হবে NDA-র শক্তি?
Image Credit : ANI

২০ জন যোগ দিলে কত হবে NDA-র শক্তি?

NCPI-র ২০ জন সাংসদ বিজেপিতে যোগ দিলে NDA-র সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৩১২-তে। যদিও সাংবিধানিক সংশোধনী পাশের জন্য কিছুটা হলেও পিছিয়ে থাকবে বিজেপি।

710
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও অনেকটাই দূরে
Image Credit : ANI

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও অনেকটাই দূরে

সাংবিধানিক সংশোধনী পাসের জন্য প্রয়োজন ৩৬২ জন সাংসদের সমর্থন। ৩১২ হলেও তা এখনও লক্ষ্যমাত্রার থেকে অনেকটাই কম।

810
অন্য আঞ্চলিক দলগুলিকে ঘিরেও জল্পনা
Image Credit : ANI

অন্য আঞ্চলিক দলগুলিকে ঘিরেও জল্পনা

কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জেরে DMK-র অবস্থান নিয়ে যেমন জল্পনা চলছে, তেমনই শরদ পাওয়ারের NCP-র একাংশের NDA-তে যোগদানের সম্ভাবনা নিয়েও আলোচনা তুঙ্গে।

910
এখনও মেলেনি কোনও সরকারি স্বীকৃতি
Image Credit : Om Birla X

এখনও মেলেনি কোনও সরকারি স্বীকৃতি

জল্পনা তুঙ্গে থাকলেও NCPI বা বিজেপি, কোনও পক্ষই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বাস্তবে এই সমীকরণ কার্যকর হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

1010
রাজ্যসভার সমীকরণও বদলাতে পারে
Image Credit : Asianet News

রাজ্যসভার সমীকরণও বদলাতে পারে

রাজ্যসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৬৩ জন সদস্য, বর্তমানে NDA-র সদস্য সংখ্যা ১৪৮। আরও রাজনৈতিক পুনর্বিন্যাস হলে এখানেও শক্তি বাড়তে পারে NDA-র।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
৮ বছরের পুরনো মামলায় আদালতের সমন ধ্রুব রাঠিকে, গুরুগ্রামের বাড়িতে পাঠানোর নির্দেশ
Recommended image2
Now Playing
Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
Recommended image3
Now Playing
Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
Recommended image4
Now Playing
CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
Recommended image5
Rail Bonus: রেল কর্মচারীদের বড় উপহার! ৭৮ দিনের বোনাস মিলবে, কবে ঢুকবে টাকা?
Related Stories
Recommended image1
২১ জুলাই TMC vs TMC: মমতা-ঋতব্রতের আলাদা মঞ্চ, কলকাতায় কার সভায় বেশি ভিড়?
Recommended image2
Ritabrata Banerjee: 'পিসি-ভাইপো'র পকেটে যাবে হাজার কোটির সুদ? প্রশ্ন তুলে কমিশনে বিদ্রোহী ঋতব্রত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved