টানা নবম বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। সংসদে বাজেট পেশের গোড়ার দিকে দেশের উন্নতির জন্য তিনটি করণীয়র কথা তুলে ধরলেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, দেশের অগ্রগতির জন্য তিনটি প্রধান করণীয় রয়েছে।

টানা নবম বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে বাজেট পেশের গোড়ার দিকে দেশের উন্নতির জন্য তিনটি করণীয়র কথা তুলে ধরলেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, দেশের অগ্রগতির জন্য তিনটি প্রধান করণীয় রয়েছে। তাঁর কথায়, দেশের বৃদ্ধি, মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং 'সবকা সাথ, সবকা বিকাশ'এই তিনটি করণীয়ই দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত-এর কথাও বাজেট পেশের সময় তুলে ধরেন নির্মলা সীতারামন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঐতিহাসিক বাজেট পেশ

বাজেট পেশের সময় তামিলনাড়ুর তাঁত ঐতিহ্যকে সম্মান জানিয়ে হাতে বোনা কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরেছিলেন তিনি। বাজেটকে ঘিরে কর পরিকাঠামোতে কী পরিবর্তন আসতে চলেছে, কোন কোন পণ্যের উপর শুল্ক বাড়বে বা কমবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। ভোটমুখি বাংলার জন্য আলাদা কোনও বিশেষ উপহার বাজেটে থাকে কিনা সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ।

নির্মলার চমক

রবিবার সকালে বাজেট পেশের আগে কর্তব্য ভবনের বাইরে লাল মোড়কে থাকা গুরুত্বপূর্ণ নথি সংবলিত ট্যাবলেট হাতে তাঁকে ছবি তুলতে দেখা যায়। এদিন তামিলনাড়ুর তাঁত ঐতিহ্যকে সম্মান জানিয়ে হাতে বোনা কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরেছিলেন তিনি। দেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে নবমবারের মতো সংসদে অর্থবাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ। এবারও ৭৫ বছরের পুরনো ঐতিহ্য ভেঙে একেবারে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাজেট পেশ করতে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অর্থনৈতিক রোডম্যাপ তুলে ধরতে বাজেটের পার্ট-বি অংশে আগামী ২৫ বছরের জন্য দেশের উন্নয়নের দিশা বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন অর্থমন্ত্রী।