MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • UPI Server Down: দেশজুড়ে ব্যাহত ইউপিআই পরিষেবা! জরুরি লেনদেনের প্রয়োজনে কী করবেন? রইল টিপস

UPI Server Down: দেশজুড়ে ব্যাহত ইউপিআই পরিষেবা! জরুরি লেনদেনের প্রয়োজনে কী করবেন? রইল টিপস

দেশজুড়ে ডিজিটাল পেমেন্টে ফের ধাক্কা। এই নিয়ে এক সপ্তাহে দুইবার। বুধবার দেশজুড়ে সন্ধ্যার পর থেকে ব্যাহত হয় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পরিষেবা। যা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় বিভ্রাট বলে দাবি করা হয়েছে।                                    

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 03 2025, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সারা দেশজুড়ে ডাউন ইউপিআই সিস্টেম
Image Credit : ChatGPT

সারা দেশজুড়ে ডাউন ইউপিআই সিস্টেম

কিছু ব্যাঙ্কের মধ্যে ওঠানামার কারণে বুধবার রাতে UPI নেটওয়ার্কে সমস্যা তৈরি হয়। NPCI তাদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ইতিমধ্যেই UPI সিস্টেম কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
টাকা ট্রান্সফারে সমস্যা
Image Credit : Social media

টাকা ট্রান্সফারে সমস্যা

এনপিসিআই দ্বারা তৈরি একটি তাৎক্ষণিক অর্থপ্রদান ব্যবস্থা হল ইউপিআই।  ডাউনডিটেক্টরের মতে, রাত ৮টা পর্যন্ত ৪৪৯টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। প্রায় ৫৩ শতাংশ ব্যবহারকারী অ্যাপের মাধ্যমে টাকা স্থানান্তর করতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন। 

Related Articles

Related image1
১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে Pension, UPI, Credit Card-সহ এই বিশেষ নিয়মগুলি, যা অবশ্যই জেনে রাখা প্রয়োজন
Related image2
UPI অ্যাপের মাধ্যমেই তোলা যাবে EPFO-এর টাকা! বিপদে এবার মিনিটের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে জমানো পুঁজি
310
UPI ডাউনে ক্ষুদ্ধ গ্রাহকরা
Image Credit : social media

UPI ডাউনে ক্ষুদ্ধ গ্রাহকরা

 অনলাইন লেনদেন তথা ইউপিআই সিস্টেম ডাউন নিয়ে একজন ব্যবহারকারী পোস্ট বলেন, 'আজকাল ইউপিআই-এর কী হচ্ছে? এটি প্রায় প্রতিদিনই ব্যর্থ হচ্ছে। এই হারে, একদিন আমাকে হোটেলে বাসন ধুতে হবে। সরকারের উচিত ইউপিআই যাতে মসৃণভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া।'

410
পরিষেবা ডাউনে অভিযোগের পাহাড়!
Image Credit : https://paytm.com/

পরিষেবা ডাউনে অভিযোগের পাহাড়!

ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে বিভ্রাটের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। শত শত ব্যবহারকারী ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন। রিপোর্ট অনুযায়ী, ৫৪ শতাংশ ব্যবহারকারী তহবিল স্থানান্তর করতে সমস্যায় পড়েছেন, এবং ৪৩ শতাংশ টাকা পাঠাতে পারেননি। ৪৫০-এরও বেশি ব্যবহারকারী এই সমস্যার বিষয়ে অভিযোগ করেছেন। 

510
ব্যাহত SBI-এর অনলাইন পরিষেবা
Image Credit : Freepik

ব্যাহত SBI-এর অনলাইন পরিষেবা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ১ এপ্রিল ২০২৫ তারিখে UPI নিয়ে একটি বড় সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন ব্যবহারকারী ফান্ড ট্রান্সফার, মোবাইল ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবায় সমস্যা দেখা দেয়। 

610
বারবার ইউপিআই পরিষেবা ডাউন
Image Credit : adobe stock

বারবার ইউপিআই পরিষেবা ডাউন

 গত ২৬ মার্চ, ব্যাপক ইউপিআই বিভ্রাটের কারণে ডিজিটাল লেনদেন ব্যাহত হয়েছিল দেশজুড়ে। বিপুল সংখ্যক ব্যবহারকারী তাৎক্ষণিক অর্থপ্রদান ইন্টারফেসে সমস্যার কথা জানান।  

710
প্রযুক্তিগত ত্রুটি
Image Credit : our own

প্রযুক্তিগত ত্রুটি

এনপিসিআই মাঝে মাঝে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিল, যার কারণে ইউপিআই পরিষেবা আংশিকভাবে ব্যর্থ হয়। এই সমস্যার এখন সমাধান করা হয়েছে এবং সিস্টেম স্থিতিশীল হয়েছে। 

810
জানুন কোথা থেকে নিয়ন্ত্রিত হয় UPI সিস্টেম
Image Credit : Twitter

জানুন কোথা থেকে নিয়ন্ত্রিত হয় UPI সিস্টেম

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) হল একটি তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম যা আরবিআই-নিয়ন্ত্রিত সংস্থা এনপিসিআই দ্বারা তৈরি এবং পরিচালিত।

910
দেশজুড়ে বাড়ছে UPI লেনদেনের চাহিদা
Image Credit : ANI

দেশজুড়ে বাড়ছে UPI লেনদেনের চাহিদা

ওয়ার্ল্ডলাইন-এর 'ইন্ডিয়া ডিজিটাল পেমেন্টস রিপোর্ট ফর ২এইচ ২০২৪' অনুসারে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ইউপিআই লেনদেনের পরিমাণ বছরে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৩.২৩ বিলিয়নে পৌঁছেছে।"

1010
ডিজিটাল লেনদেনে অনাস্থা!
Image Credit : ANI

ডিজিটাল লেনদেনে অনাস্থা!

UPI-এর উপর নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। ডিজিটাল পেমেন্ট সিস্টেমগুলির এই বিভ্রাট ব্যবহারকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলেও দাবি করা হয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর রাতে কলকাতা এবং দেশের আকাশে বাঁকা চাঁদের গায়ে আলোর বিন্দু! কী বলছে স্পেস সায়েন্স?
Recommended image2
Now Playing
Ganesh Chaturthi 2026: লালবাগচা রাজার দর্শনে জনস্রোত, নজর কাড়ছে ৬৯ ফুটের খৈরাতাবাদ গণেশও
Recommended image3
Uzbekistan Visa: আমেরিকা বা ব্রিটেনের ভিসা থাকলেই কেল্লাফতে! ৩০ দিন ভিসা ছাড়াই ঘুরুন উজবেকিস্তান
Recommended image4
8th Pay Commission: বেতন কি ১০৬% বাড়বে? অষ্টম বেতন কমিশনের ডিএ মার্জার নিয়ে বড় আপডেট!
Recommended image5
SEMICON India 2026: চলতি সেপ্টেম্বরেই দিল্লিতে বসছে সেমিকন ইন্ডিয়ার আসর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Related Stories
Recommended image1
১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে Pension, UPI, Credit Card-সহ এই বিশেষ নিয়মগুলি, যা অবশ্যই জেনে রাখা প্রয়োজন
Recommended image2
UPI অ্যাপের মাধ্যমেই তোলা যাবে EPFO-এর টাকা! বিপদে এবার মিনিটের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে জমানো পুঁজি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved