MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • UPI Payment: ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দিতে হবে ফি, আসছে আইন

UPI Payment: ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দিতে হবে ফি, আসছে আইন

UPI payments: গত এক দশকে ডিজিট্যাল পেমেন্টের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সারা দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই পেমেন্ট। এবার সংসদে ইউপিআই পেমেন্ট সংক্রান্ত এক বিল পেশ করেছে সরকার। এই বিল পাশ হলে ইউপিআই পেমেন্টের নিয়ম বদলে যাবে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 04 2026, 11:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারতে বিনামূল্যে ইউপিআই পেমেন্ট পদ্ধতিতে কিছুদিনের মধ্যেই বদল আসতে পারে
Image Credit : Asianet News

ভারতে বিনামূল্যে ইউপিআই পেমেন্ট পদ্ধতিতে কিছুদিনের মধ্যেই বদল আসতে পারে

ইউপিআই পেমেন্ট ব্যবস্থায় বদল

ভারতের বিনামূল্যের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবস্থায় কিছুদিনের মধ্যেই বড় নীতিগত বদল আসতে পারে। সংসদে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। যা ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা মার্চেন্ট চার্জ জারি করার আইনি সুযোগ তৈরি করবে।

DID YOU
KNOW
?
ক্রেডিট-ডেবিট কার্জে ফি
ভারতে যাঁরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করেন, তাঁদের প্রতি বছরে চার্জ দিতে হয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নতুন আইন প্রণয়ন হলে ভবিষ্যতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু করতে পারবে সরকার
Image Credit : Asianet News

নতুন আইন প্রণয়ন হলে ভবিষ্যতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু করতে পারবে সরকার

ভবিষ্যতে ইউপিআই পেমেন্টে ফি জারি করা হতে পারে

সংসদে বিল পেশ হলেও, এখনই কোনও ধরনের চার্জ অনুমোদন করা হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে সংশোধনী বিল উত্থাপন করেছেন, সেটি মূলত এমন একটি আইনি কাঠামো তৈরি করছে, যার মাধ্যমে ভবিষ্যতে সরকার চাইলে এমডিআর চালু করতে পারবে।

২০০০
২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ।
২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ জারি করা হতে পারে। সংসদে পেশ করা হয়েছে বিল।

Related Articles

Related image1
UPI Scam: এক ভুলেই ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ইউপিআই পেমেন্টের আগে সতর্ক হোন
Related image2
Paytm: অ্যাপ ও UPI পেমেন্ট স্বাভাবিক, জানাল সংস্থা; আর্থিক উন্নতিও বেশ ভালো
310
মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু করা নিয়ে এখন সরকারি স্তরে আলোচনা চলছে
Image Credit : Asianet News

মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু করা নিয়ে এখন সরকারি স্তরে আলোচনা চলছে

মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়ে আলোচনা

কীভাবে মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে, তা নিয়ে এখনও সরকারি পর্যায়ে আলোচনা চলছে। চার্জের হার বা কোন ধরনের লেনদেনে তা প্রযোজ্য হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

410
২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ফি কার্যকর করা হতে পারে
Image Credit : Asianet News

২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ফি কার্যকর করা হতে পারে

ইউপিআই লেনদেনে ফি

আলোচনাধীন একটি প্রস্তাব অনুযায়ী, ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে ০.৩ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত এমডিআর জারি করা হতে পারে। তবে এই চার্জ শুধুমাত্র বার্ষিক ১.৫ কোটি টাকার বেশি টার্নওভার থাকা ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।

510
সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ফি দিতে হবে না
Image Credit : Asianet News

সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ফি দিতে হবে না

সাধারণ মানুষকে রেহাই

সরকারি প্রস্তাব অনুযায়ী, সাধারণ গ্রাহকদের অতিরিক্ত কোনও অর্থ গুনতে হবে না বলেই ধারণা করা হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও আগের মতোই বিনামূল্যে ইউপিআই ব্যবহার করতে পারবেন।

610
ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতেই ঠিক হতে পারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট
Image Credit : Asianet News

ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতেই ঠিক হতে পারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট

বার্ষিক টার্নওভারের ভিত্তিতেই সিদ্ধান্ত

সরকারি প্রস্তাবে বলা হয়েছে, প্রতিটি লেনদেনের পরিমাণের পরিবর্তে ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট নির্ধারণ করা হতে পারে। নীতি নির্ধারকরা এমন একটি ব্যবস্থা বিবেচনা করছেন, যাতে সম্ভাব্য এই চার্জের মূল চাপ বড় ব্যবসা প্রতিষ্ঠানের উপর পড়ে, ছোট দোকান বা খুচরো ব্যবসায়ীদের উপর নয়।

710
মার্চেন্ট ডিসকাউন্ট রেট ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির প্রাপ্য
Image Credit : Getty

মার্চেন্ট ডিসকাউন্ট রেট ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির প্রাপ্য

মার্চেন্ট ডিসকাউন্ট রেট হল এমন একটি ফি, যা ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য ব্যবসায়ীরা ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে দিয়ে থাকেন। ইউপিআই-এর ক্ষেত্রে এতদিন এ ধরনের কোনও চার্জ ছিল না। এবার এই চার্জ চালু হতে পারে।

810
ক্রেডিট ও ডেবিট কার্ডে পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিতে হয়
Image Credit : PR

ক্রেডিট ও ডেবিট কার্ডে পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিতে হয়

ক্রেডিট ও ডেবিট কার্ডে চার্জ

ক্রেডিট ও ডেবিট কার্ডে পেমেন্টের ক্ষেত্রে ব্যবসায়ীদের আগে থেকেই ফি দিতে হয়। সাধারণত ক্রেডিট কার্ড লেনদেনে প্রায় ১.৫ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হয়। ডেবিট কার্ডে এই হার ব্যাঙ্ক ও পেমেন্ট নেটওয়ার্কভেদে কিছুটা কম হতে পারে।

910
ভারতে গত মাসে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে, বলছে তথ্য
Image Credit : our own

ভারতে গত মাসে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে, বলছে তথ্য

ইউপিআই পেমেন্টে রেকর্ড

ইউপিআই লেনদেন ধারাবাহিকভাবে নতুন রেকর্ড গড়েই চলেছে। সরকারি তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইউপিআই-এর মাধ্যমে ২৩.৬ বিলিয়ন লেনদেন হয়েছে, যার মোট মূল্য ছিল ২৯.৯ ট্রিলিয়ন টাকা। ফলে এটি বিশ্বের অন্যতম বৃহৎ রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

1010
ভারতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ফোনপে ও গুগল পে অ্যাপ
Image Credit : our own

ভারতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ফোনপে ও গুগল পে অ্যাপ

শীর্ষে ফোনপে, গুগল পে

ভারতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ফোনপে ও গুগল পে। যদিও ২,০০০ টাকার বেশি লেনদেন মোট মার্চেন্ট ইউপিআই লেনদেনের সংখ্যার মাত্র ৪ শতাংশ, তবে মোট লেনদেনের মূল্যের প্রায় ৬৭ শতাংশ এই শ্রেণির লেনদেন থেকেই আসে বলে জেফারিজের এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
দেশের খবর
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Supreme Court On SIR: SIR ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি, ভোটার তালিকায় ফিরলেন ৭৫ হাজারেরও বেশি মানুষ
Recommended image2
Ajker Bangla News live: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
পাকিস্তানের কিরানা হিলসে কেন পড়েছিল ভারতের ড্রোন? অপারেশন সিঁদুরের ‘গোপন’ ঘটনা ফাঁস!
Recommended image4
Now Playing
ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে
Recommended image5
Sugar Price: আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি
Related Stories
Recommended image1
UPI Scam: এক ভুলেই ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ইউপিআই পেমেন্টের আগে সতর্ক হোন
Recommended image2
Paytm: অ্যাপ ও UPI পেমেন্ট স্বাভাবিক, জানাল সংস্থা; আর্থিক উন্নতিও বেশ ভালো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved