MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Kerala Landslide: ভয়ঙ্কর ভূমিধস ওয়েনাড়ে! উদ্ধারকাজে NDRF, লাল সতর্কতা IMD-এর

Kerala Landslide: ভয়ঙ্কর ভূমিধস ওয়েনাড়ে! উদ্ধারকাজে NDRF, লাল সতর্কতা IMD-এর

wayanad landslide: টানা ভারী বৃষ্টিতে কেরলের ওয়েনাড়ে ভূমিধস। আহত ৫ জন। উদ্ধারকাজে নেমেছে NDRF। মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক, একাধিক জেলায় IMD-এর লাল সতর্কতা। জেনে নিন সর্বশেষ পরিস্থিতি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 07 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়
Image Credit : ANI

ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়

একনাগাড়ে বৃষ্টি। বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। মঙ্গলবার সকালএই জেলার একাধিক জায়গা ভূমিধসের কবলে পড়ে। স্থানীয়দের আশঙ্কা সেখানে অনেকেই চাপা পড়ে রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন
Image Credit : Asianet News

পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন

কেরলের ওয়েনাডে ধস নামার পর মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন মঙ্গলবার একটি জরুরি বৈঠক করেন। তিনি ওয়েনাডের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টি. সিদ্দিকিকে উদ্ধার ও ত্রাণকাজ সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রাজস্ব মন্ত্রী এ. পি. অনিল কুমার এবং কৃষি মন্ত্রী টি. সিদ্দিকিকে দ্রুত ওয়েনাডে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Related image1
অন্নপূর্ণা ভাণ্ডার: কারা ৩০০০ টাকা পাবেন, কারা পাবেন না? স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Related image2
Weather Update: কালও ভিজবে কলকাতা? উত্তর-দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা, উত্তাল হবে সমুদ্র
37
ওয়েনাড-কাল্লাডি টানেল নির্মাণস্থলেই ভূমিধস
Image Credit : Asianet News

ওয়েনাড-কাল্লাডি টানেল নির্মাণস্থলেই ভূমিধস

কেরল রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (KSDMA) জানিয়েছে, ওয়েনাড-কাল্লাডি টানেল নির্মাণস্থলের কাছে ভারী বৃষ্টির কারণে এই ধস নামে। এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।

মিনানগাড়িতে থাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) একটি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোঝিকোড় থেকেও একটি NDRF টিমকে ওয়েনাডের দিকে রওনা হতে বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী সতীশন ওয়েনাডের জেলাশাসকের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।

47
২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি
Image Credit : Asianet News

২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি

কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধারণা, টানা বৃষ্টির কারণে এই ধস। ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ঘটনাস্থলের কাছে বেশ কয়েকটি বাড়ি এবং হোমস্টে রয়েছে। তবে এখনও পর্যন্ত ওই সব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

57
 আরও বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Asianet News

আরও বৃষ্টির পূর্বাভাস

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) মঙ্গলবার ওয়েনাড ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, কান্নুর ও কাসারগড় জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

IMD-র জেলাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, মালাপ্পুরমেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি, ইদ্দুকি, ত্রিশূর ও পালাক্কাডে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

67
৫ দিন ধরে চলবে দুর্যোগ
Image Credit : Asianet News

৫ দিন ধরে চলবে দুর্যোগ

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন কেরলের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে ১০ জুলাই থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে এবং ১১ জুলাই পর্যন্ত বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ৮ জুলাই কেরলের মধ্যভাগের জেলা যেমন আলাপ্পুঝা, কোট্টায়াম এবং এর্নাকুলামে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এরপর সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হবে।

IMD ক্ষতিগ্রস্ত জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে, কারণ ভারী বৃষ্টির ফলে জল জমে যাওয়া, দৃশ্যমানতা কমে যাওয়া এবং স্থানীয়ভাবে পরিষেবা ব্যাহত হওয়ার মতো সমস্যা হতে পারে।

77
২০২৪ সালের ভয়াবহ স্মৃতি উস্কে দিল
Image Credit : Asianet News

২০২৪ সালের ভয়াবহ স্মৃতি উস্কে দিল

মঙ্গলবার কেরলের ওয়েনাড়ের এই ভূমিধস ২০২৪ সালের ভয়াবহ স্মৃতি উস্কে দিল। সেই বছর ৩০ জুলাই ভোরের দিকে মাটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় একের পর এক গ্রাম। সেই সময় ভূমিধসের কারণে প্রায় পুরোপুরি বদলে গিয়েছিল সেই এলাকার ভূমিরূপ। সরকারি হিসেব অনুযায়ী মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। মাত্র ২ বছর পরে আবারও বিপর্যস্ত ওয়েনাড়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi PG Collapse: সাতজনের মৃত্যু, বাড়ির মালিক সহ গ্রেপ্তার তিন! সত্য নিকেতনের ঘটনায় কড়া পদক্ষেপ প্রশাসনের
Recommended image2
Banking Hours: রাত ১১ থেকে ভোর ৬টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক! আর মাসের এই ৮ দিন হবে না কোনও লেনদেন, আসছে নতুন নিয়ম?
Recommended image3
Now Playing
PG Hostel Collapse: সত্য নিকেতনে বহুতল পিজি ধসে হাহাকার, ভেতরে ঠিক কতজন আটকে? বিস্ফোরক প্রত্যক্ষদর্শীরা
Recommended image4
Ukraine War: পাল্টা মার ইউক্রেনের, রুশ তেল শোধনাগারে হামলা; মস্কোর নিশানা বন্দর
Recommended image5
BRICS Summit: সংঘাতে একমত হওয়া কঠিন, তবে আলোচনার সেরা মঞ্চ ব্রিকস: দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার
Related Stories
Recommended image1
অন্নপূর্ণা ভাণ্ডার: কারা ৩০০০ টাকা পাবেন, কারা পাবেন না? স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image2
Weather Update: কালও ভিজবে কলকাতা? উত্তর-দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা, উত্তাল হবে সমুদ্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved