MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Wayanad landslides: ভূমিধসে বিধ্বস্ত ওয়াইনাডে উদ্ধারকাজে আনা হচ্ছে ড্রোন, মৃতের সংখ্যা ৩০০ পার

Wayanad landslides: ভূমিধসে বিধ্বস্ত ওয়াইনাডে উদ্ধারকাজে আনা হচ্ছে ড্রোন, মৃতের সংখ্যা ৩০০ পার

কেরলের ওয়াইনাডে ভূমিধসের কারণে মৃতের সংখ্যা ৩০০ পার করেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের আশঙ্কে নিখোঁজদের মধ্যে আর কেউ জীবিত নেই। প্রাণের সন্ধানে ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 02 2024, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ধ্বংসপুরী ওয়াইনড
Image Credit : our own

ধ্বংসপুরী ওয়াইনড

পরপর ভূমিধসের কারণে কেরলের ওয়াইনাড় একটি ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা ৩০৮। আরও বাড়তে পারে বলেও অনুমান প্রশাসনের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ড্রোনের সাহায্যে উদ্ধার
Image Credit : our own

ড্রোনের সাহায্যে উদ্ধার

ড্রোনের সাহায্য উদ্ধার শুরু করেছে প্রশাসন। উদ্ধারকাজে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। চতুর্থদিনের উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী আর সেনা সদস্যরা।

310
আহত ২০০
Image Credit : our own

আহত ২০০

কেরলের ওয়াইনাডে ভূমিধসের কারণে ২০০ র বেশি মানুষ আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, কোস্টগার্ড এবং ভারতীয় নৌবাহিনীর একটি যৌথ দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান চালাবে। প্রতিটি দলে তিনজন স্থানীয় এবং একজন বন বিভাগের কর্মী থাকবেন।

410
৪০ দলে অনুসন্ধান
Image Credit : our own

৪০ দলে অনুসন্ধান

উদ্ধারকর্মীর চল্লিশটি দল অনুসন্ধান এলাকাকে ছয়টি জোনে ভাগ করে উদ্ধার অভিযান চালাবে। প্রথম জোনটি অট্টমালা এবং অরণমালা নিয়ে গঠিত। মুন্ডক্কাই দ্বিতীয় জোন, পুঞ্জিরিমাত্তম তৃতীয় জোন, ভেল্লারমালা ভিলেজ রোড চতুর্থ জোন, জিভিএইচএসএস ভেল্লারমালা পঞ্চম জোন এবং চালিয়ার নদীর স্রোত ষষ্ঠ জোন।

510
স্থানীদের সাহায্য উদ্ধার
Image Credit : social media

স্থানীদের সাহায্য উদ্ধার

নদীর আশপাশের আটটি থানার পুলিশ সদস্যরা এবং সাঁতারে পারদর্শী স্থানীয়রাও তল্লাশিতে অংশ নেবেন। একটি হেলিকপ্টার ব্যবহার করে একটি সমান্তরাল অনুসন্ধান পরিচালিত হবে।

610
শনিবার থেকেই ড্রোনে তল্লাশি
Image Credit : our own

শনিবার থেকেই ড্রোনে তল্লাশি

জীবীতদের সন্ধানে শনিবার থেকেই তল্লাশি অভিযানে ব্যবহার করা হবে ড্রোন। দিল্লি থেকে আা হচ্ছে ড্রোনের জন্য প্রয়োজনীয় ব়্যাডার। অন্যদিকে সেনা বাহিনীর তৈরি সেতু দিয়ে রেকর্ড সময়েই ২৫টি অ্যাম্বুলেন্স পার হয়েছে।

710
নদীতে তল্লাশি
Image Credit : our own

নদীতে তল্লাশি

কোস্টগার্ড, নৌবাহিনী এবং বন বিভাগের কর্মকর্তারা ছলিয়ার নদীর তীরে এবং যেসব স্থানে মৃতদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব স্থানে তল্লাশি চালাবেন।

810
প্রশিক্ষিত কুকুর এনে তল্লাশি
Image Credit : our own

প্রশিক্ষিত কুকুর এনে তল্লাশি

তামিলনাড়ু থেকে আরও চারটি কুকুরকে আজ ওয়েনাডে আনা হবে অন্য ছয়টি কুকুরের সঙ্গে যোগ দেবে যারা ইতিমধ্যেই উদ্ধার অভিযানে জড়িত।

910
রাহুল প্রিয়াঙ্কার সফর
Image Credit : X HANDEL

রাহুল প্রিয়াঙ্কার সফর

বৃহস্পতিবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভূমিধসে বিধ্বস্ত ওয়াইনাডে গিয়েছিলেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন জো বাইডেনও।

1010
উদ্ধার ১ হাজার
Image Credit : X HANDEL

উদ্ধার ১ হাজার

ইতিমধ্যেই ১০০০ মানুষকে উদ্ধার করে ত্রান শিবিরে রাখা হয়েছে। আগামী কয়েক দিন কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা নিয়ে আশঙ্কা বাড়ছে প্রশাসনের।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP Rajasthan: CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?
Recommended image2
বিরাট ঘোষণা! পরিবার পিছু বিনামূল্যে ৩টি করে গ্যাস সিলিন্ডার দেবে সরকার! কী করে মিলবে সুবিধা
Recommended image3
Robotic Surgery: দিল্লির সফদরজং হাসপাতালে প্রথম রোবটের সাহায্যে হাঁটু প্রতিস্থাপন, সম্পূর্ণ বিনামূল্যে!
Recommended image4
Cyber Terrorism: আহমেদাবাদ সাইবার হামলা মামলায় তেলেঙ্গানার পাঁচ জায়গায় NIA-এর তল্লাশি, কী পাওয়া গেল?
Recommended image5
Now Playing
Manipur Protest: মশাল হাতে হাজার হাজার মহিলার বিক্ষোভের আগুন ইম্ফলে, পিছনে কী কারণ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved