- Home
- India News
- WB Bank Holiday: নভেম্বর মাসে একটানা ৯ দিন বন্ধ ব্যাঙ্ক, ব্রাঞ্চে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা
WB Bank Holiday: নভেম্বর মাসে একটানা ৯ দিন বন্ধ ব্যাঙ্ক, ব্রাঞ্চে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা
WB Bank Holiday: নভেম্বর মাস মানেই উৎসবের মরশুম শেষের মুখে। আর এই উৎসবের মরশুমের শেষের পথে ব্যাঙ্কে রয়েছে একটানা নয় দিনের লম্বা ছুটি। কালীপুজো ও ভাইফোঁটায় ছুটি থাকছে ব্যাঙ্ক। আর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

নভেম্বরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ?
নভেম্বর মাস মানেই উৎসবের মরশুম। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা-সহ একাধিক উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের ছুটি থাকে। ফলে ব্যাঙ্কে গিয়ে জরুরি কাজ সারতে হলে আগে থেকেই ছুটির তালিকা জেনে রাখা জরুরি। বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য নভেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির দিনগুলি জানা প্রয়োজন। যদিও রিজার্ভ ব্যাঙ্কের হলিডে লিস্ট অনুযায়ী, সব রাজ্যে একই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে না। রাজ্যভিত্তিক উৎসব এবং রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকতে পারে।

পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের ছুটির তালিকা
জানা গিয়েছে, নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে কালীপুজো, ভাইফোঁটা এবং গুরু নানকের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্কের ছুটি রয়েছে। পাশাপাশি প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি। ৮ নভেম্বর রবিবার কালীপুজো ও দীপাবলি। ১১ নভেম্বর বুধবার ভাইফোঁটা (ভ্রাতৃদ্বিতীয়া) উপলক্ষে বাংলায় সমস্ত সরকারি বেসরকারি ব্যাঙ্ক ও গ্রাহক সেবা কেন্দ্রগুলি বন্ধ থাকবে।
নভেম্বরে ব্যাঙ্ক বন্ধের তালিকা
১৪ নভেম্বর শনিবার হল মাসের দ্বিতীয় শনিবার। ফলে স্বাভাবিক ভাবেই হলিডে লিস্ট অনুযায়ী ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি। ২২ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি। এবং ২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে বাংলায় ব্যাঙ্ক বন্ধ। ফলে এই সময়ে আপনার ব্রাঞ্চে গেলেও পরিষেবা মিলবে না। তবে অনলাইন ব্যাঙ্কিং, এটিএম পরিষেবা সচল থাকবে।
কোন কোন তারিখ ব্যাঙ্ক বন্ধ?
২৮ নভেম্বর শনিবার হলো মাসের চতুর্থ শনিবার। এবং ২৯ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি থাকছে ব্যাঙ্ক। অর্থাৎ, নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে মোট ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। তবে কালীপুজো ও দীপাবলি ৮ নভেম্বর রবিবার পড়ায় আলাদা করে সেই দিনের ছুটি গণনা করা হয়নি।
রাজ্য ভিত্তিক ব্যাঙ্কিং হলিডে লিস্ট
সারা দেশে নভেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির সংখ্যা এক নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির তালিকা অনুযায়ী, বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসবের ভিত্তিতে ব্যাঙ্ক বন্ধ থাকে। নভেম্বর মাসে দেশজুড়ে সাধারণত প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে দীপাবলি, গোবর্ধন পুজো, ভাইফোঁটা, ছটপুজো এবং গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে।

