CJP Protest: শনিবার কেরলের বিক্ষোভ কর্মসূচিতে সিজেপি নেতা দিপকে ছাড়াও উপস্থিত থাকতে পারেন ককরোচ জনতা পার্টির সাউথ জোনের প্রধান বিজয় মাল্লাঙ্গি। এছাড়াও ন্যাশনাল সেক্রেটারি আফরিন নওয়াজ। সব মিলিয়ে রাজধানী দিল্লির পর এবার কেরলে সিজেপির আন্দোলন ঘিরে অভিজিৎদের প্রস্তুতি চলছে জোরকদমে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
CJP Protest: শুধুমাত্র যন্তরমন্তরে আন্দোলন করেই ক্ষান্ত হচ্ছেন না সিজেপি নেতা দিপকরা। এবার এসআইআর (SIR) বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বাতিলের দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ ৭ নভেম্বর শনিবার কেরলমে এই আন্দোলনের ডাক দিয়েছে CJP । জানা গিয়েছে, শনিবার কেরলমের কোচির রাজেন্দ্র ময়দানে এই এসআইআর বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনের প্রধান মুখ অভিজিৎ দিপকে থাকলেও কোচির কর্মসূচিতে উপস্থিত থাকছেন না দলের অপর দুই সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।
কী জানিয়েছে সিজেপি?
এসআইআর (SIR) বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বাতিলের দাবিতে নতুন করে আন্দোলনে নামা নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সিজেপি নেতা অভিজিৎ দিপকে। সেখান থেকেই জানা গিয়েছে যে, শনিবার অর্থাৎ ৭ নভেম্বর কেরলমের কোচির রাজেন্দ্র ময়দানে নতুন করে আন্দোলন কর্মসূচিতে নামছেন তারা। সোশ্যাল মিডিয়ায় CJP-র তরফে পোস্ট করা বার্তায় লেখা হয়েছে- ''গণতন্ত্রকে বাঁচান। এসআইআর বাতিল করুন। ৭ নভেম্বর বিকেল ৪টেয় কোচির রাজেন্দ্র ময়দানে আমাদের সঙ্গে যোগ দিন।''
সূত্রের খবর, শনিবার কেরলের বিক্ষোভ কর্মসূচিতে সিজেপি নেতা দিপকে ছাড়াও উপস্থিত থাকতে পারেন ককরোচ জনতা পার্টির সাউথ জোনের প্রধান বিজয় মাল্লাঙ্গি। এছাড়াও ন্যাশনাল সেক্রেটারি আফরিন নওয়াজ। সব মিলিয়ে রাজধানী দিল্লির পর এবার কেরলে সিজেপির আন্দোলন ঘিরে অভিজিৎদের প্রস্তুতি চলছে জোরকদমে। তবে এর আগে গত মাসে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করার সময় মুম্বই থেকে দিল্লিতে তাদের বিমান অবতরণের পরই তিন সিজেপি নেতাকে গ্রেফতার করেন পুলিশ। সেই সময়ও যন্তর মন্তরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছিলেন তারা। যদিও পরে শান্তি না ভাঙার শর্তে পুলিশ তাদের ছেড়ে দেয়।
প্রসঙ্গত, পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরই দলের অপর দুই নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কা জাতীয় পতাকা নিয়ে লোহার গেট টপকে যন্তরমন্তরের ঢুকে পড়েন বলে অভিযোগ। তাদের গ্রেফতার করে তিহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে দু-জনেই জামিনে মুক্ত রয়েছেন। আর সেই ঘটনার পর এই প্রথম কোনও বড় আন্দোলনের ডাক দিল সিজেপি। এখানেই শেষ নয়। অতি সম্প্রতি, রাজধানী দিল্লির রামলীলা ময়দানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং SIR বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন বিজেপি বিরোধী জোট দলগুলি। ওই আন্দোলনে ছাত্র সংগঠনগুলিও যোগ দেয়। কিন্তু ওই কর্মসূচি থেকে সিজেপি দূরত্ব বজায় রেখেছে। কারণ, সিজেপি নেতা অভিজিৎ দিপকে জানিয়েছিলেন যে, তিনি আন্দোলনকে সমর্থন করেন। তবে সরাসরি তাতে যোগ দেবেন না। কারণ, তাতে সিজেপির নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হতে পারে। আর তার কিছু দিনের মধ্যে এবার কেরলমের কোচিকে যন্তরমন্তর করে তোলার ডাক দিল অভিজিৎদের দল।






