Amrit Bharat Express: ভারতীয় রেলের নতুন সংযোজন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন। রইল এই ট্রেনের বৈশিষ্ট্য, যাত্রী স্বাচ্ছন্দ্য, ভাড়া-সহ একাধিক তথ্য। নতুন ৫টি রুটের বিস্তারিত তথ্যও রয়েছে। 

অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) হল ভারতীয় রেলের অত্যাধুনিক হাইস্পিড গতি সম্পন্ন একটি দূরপাল্লার ট্রেন। এটিতে কোনও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা নেই। সাধারণ মধ্যবিত্ত শ্রেণির ভ্রমণকে আরও সুন্দর আর আরামদায়ক করার জন্য এই ট্রেন চালু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এটির গতি ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার। ২২টি কোচ রয়েছে। সিসিটিভি ও বায়ো-ভ্যাকুয়াম টয়লেটের মত অত্যাধুনিক সুবিধে রয়েছে এই ট্রেনে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন-এর মুখ্য বৈশিষ্ট্য

২০২৩ সালে ৩০টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করেছে। সঙ্গে আরও নতুন পরিষেবা যুক্ত হচ্ছে। সম্প্রতি নরেন্দ্র মোদী আরও পাঁচটি রুটে এই ট্রেনের সূচনা করেছঠেন। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের কারণে ভারতে রেল যোগাযোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে।

এই ট্রেনের উভয়প্রান্তে ইঞ্জিন থাকায় ট্রেনটি দ্রুত গতি সম্পন্ন।

কামরা

ট্রেনগুলিতে নন-এসি স্লিপার ক্লাস ও দ্বিতীয় শ্রেণীর অসংরক্ষিত কামরা - দুটি রয়েছে। প্রতিটি আসনে মোবাইল চার্জিং পয়েন্ট, উন্নত কুশনযুক্ত আসন, এলইডি আলোর ব্যবস্থা রয়েছে। যাত্রীদের তথ্যও দেওয়া হয়।

১১টি সাধারণ শ্রেণির কোচ, আটটি স্লিপার কোচ, একটি প্যান্ট্রি কার এবং দুটি দ্বিতীয় শ্রেণি লাগেজ ও গার্ড ভ্যান।

যাত্রী নিরাপত্তা

যাত্রীদের নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারির ব্যবস্থা রয়েছে। অগ্নি নির্বাপক সরঞ্জাম ও সেন্সর-ভিত্তিক কনসহ বায়ো ভ্যাকুয়াম টয়লেট রয়েছে।

তবে এই ট্রেনে রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন বা RACর ব্যবস্থা নেই।

অমৃত ভারতের রুট-

নতুন যে ৪টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে তার রুটগুলি হলঃ

  • ১৫৫৫৭/১৫৫৫৮ দরভাঙ্গা–আনন্দ বিহার টার্মিনাস অমৃত ভারত এক্সপ্রেস (অযোধ্যা, লখনউ, কানপুর হয়ে)
  • ১৩৪৩৩/১৩৪৩৪ এসএমভিটি বেঙ্গালুরু–মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস
  • ২২৫৮৭/২২৫৮৮ বারাণসী–শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস
  • ১৬১০৭/১৬১০৮ তাম্বারাম–সাঁতরাগাছি অমৃত ভারত এক্সপ্রেস

নতুন রুটগুলির মাধ্যমে উত্তর পূর্ব, পূর্ব, মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতের সংযোগ স্থাপিত হয়েছে। সীমান্ত এলাকা, বড় শহর ও তীর্থকেন্দ্র যুক্ত হয়েছে। উন্নত রেলসংযোগের ফলে কর্মসংস্থানের যাতায়াত, পর্যটন, বাণিজ্য এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় প্রবেশ সহজ হয়েছে।

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া

সাধারণ মেল এক্সপ্রেস ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া ১৭% বেশি। ১-৫০ কিলোমিটার দূরত্বের ট্রেনের ভাড়া ৩৫-৩৬ টাকা, রিজার্ভেশন চার্জ বাদ দিয়ে হবে। প্রতি হাজার কিলোমিটারের ভাড়া ৫০০ টাকা থেকে শুরু। তবে সুযোগ সুবিধে অনুযায়ী ভাড়া পরিবর্তন করা হয়। টিকিটের মূল্যের সঙ্গে সুপারফাস্ট চার্জ, রিজার্ভেশন চার্জ ও জিএসটি যুক্ত হয়।

রেলের কাউন্টার, ট্রাভেল এজেন্ট বা আইআরসিটিসি অ্য়াপের মাধ্যমে টিকিট বুকিং করা যায়।