MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ১৭ সেপ্টেম্বরের পরেই ভারতের প্রধানমন্ত্রী পদে রদবদল? এই দিন নরেন্দ্র মোদীর জন্মদিন

১৭ সেপ্টেম্বরের পরেই ভারতের প্রধানমন্ত্রী পদে রদবদল? এই দিন নরেন্দ্র মোদীর জন্মদিন

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হিসেবে ২০২৫ সালে তিনি ৭৫- বছরের হয়ে যাবেন। কিন্তু তাঁকে কী সরিয়ে দেওয়া হবে? 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 18 2025, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভারতের প্রধানমন্ত্রী পদে রদবদল!
Image Credit : social media

ভারতের প্রধানমন্ত্রী পদে রদবদল!

হাতে মাত্র একটি মাস। তারপরই কী বদলে যাবে দেশের প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর বিকল্প কে? তা নিয়ে এখনও কাটাছেঁড়া তেমনভাবে তৈরি হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী পদের রদবদল নিয়ে জল্পনা উস্কে দিচ্ছেন বিজেপির মেন্টর হিসেবে পরিচিত সংঘ পরিবারের প্রধান সদস্য মোহন ভাগবত। তিনি একাধিকবার জানিয়েছেন ৭৫ বছরের পর অবসর জরুরি। নতুন দের সুযোগ করে দিতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit : social media

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হিসেবে ২০২৫ সালে তিনি ৭৫- বছরের হয়ে যাবেন। কিন্তু তাঁকে কী সরিয়ে দেওয়া হবে? যদিও এই বিষয় নিয়ে এখনও কোনও কথা বলেনি বিজেপি। কিন্তু জল্পনা শুরু হয়েছে। ৭৫এ পড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও তরুণ। দিনভর ঠাসা কর্মসূচিতে রীতিমত ব্যবস্থ থাকেন। সফরেও কোনও ক্লান্তি নেই।

Related Articles

Related image1
মোদীর সঙ্গে মেট্রোর ৩ রুটের উদ্বোধনে থাকবেন মমতা? আমন্ত্রণপত্রে রয়েছে বড় চমক
Related image2
ছত্তিশগড়ে ফের নকশালদের IED বিস্ফোরণে শহিদ ১ জওয়ান , ৩ হয়েছে আহত
36
রাহুল গান্ধী
Image Credit : ANI

রাহুল গান্ধী

গত লোকসভা ভোটের সময়েও কংগ্রেস নেতা রাহুল গান্ধী একাধিক নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন আগামী ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবেন না নরেন্দ্র মোদী। নির্বাচনের বছর দেড়েকের মধ্যেই বিজেপি প্রধানমন্ত্রীর পদের পরিবর্তন করতে পারে। সেই সময়ও তিনি ৭৫-এর তত্ত্ব খাড়া করেছিলেন। তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহের নীতি অনুযায়ী ৭৫ এর পর কারো ক্ষমতায় থাকা ঠিক নয়। বিরোধী নেতার কথায় সেই সময় উঠেছিল লালকৃষ্ণ আডবানীর মত প্রবীণ বিজেপি নেতার কথাও।

46
মোদীর বিকল্প কে?
Image Credit : ANI

মোদীর বিকল্প কে?

যদিও বিজেপি বা সংঘ পরিবার এখনও পর্যন্ত মোদীর অবসরের বিষয়ে একটিও কথা বলেনি। মোদীর নেতৃত্বে জোটবদ্ধ এনডিএ শিবির। বিজেপি-রও পুরোপুরি আস্থা রয়েছেবিহার ভোটেও বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। মোদীই সেখানে প্রচারের অন্যতম মুখ। নীতিশ কুমার-নরেন্দ্র মোদীর জোটের কথাই তুলে ধরছে বিহারের শাসক দল। বিজেপির এক নেতার কথায় নরেন্দ্র মোদীর বিকল্প নরেন্দ্র মোদী নিজেই। তাঁকে মাঝপথে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা বিজেপি বা সংঘের নেই।

56
কে পরবর্তী প্রধানমন্ত্রী?
Image Credit : ANI

কে পরবর্তী প্রধানমন্ত্রী?

ইতিমধ্যেই দিল্লির রাজপথে একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। সেই তালিকায় প্রথমেই রয়েছেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ও আস্থা ভাজন অমিত শাহের নাম। মোদী ঘনিষ্ট না হলেও নাম রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তিনি সংঘরের অত্যন্ত ঘনিষ্ট। উত্তরপ্রদেশের কংগ্রেসের রেকর্ড ভেঙে তিনি রাজ করছেন। তবে বিজেপি যতক্ষণ এই বিষয়ে কোনও কিছু ঘোষণা না করে ততক্ষণ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না ওয়াকিবহাল মহল।

66
সংঘ-বিজেপি দূরত্ব
Image Credit : ANI

সংঘ-বিজেপি দূরত্ব

যদিও নয়া দিল্লি সূত্রের খবর মোদী-অমিত শাহের জমানায় সংঘের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে। সেই কারণে সময়ে পেরিয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনও করতে পারেনি বিজেপি। বিজেপির প্রথা ভেঙে দুটি পদে থাকতে হয়েছে জেপি নাড্ডাকে। একদিকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে তিনি দলের সর্বভারতীয় সভাপতি। মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে RSSকে সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলেছেন বিশ্বের সবথেকে বড় সমাজসেবী সংগঠন হল এই সংস্থা। এখন কথা মোদীর প্রধানমন্ত্রীর পদে থাকা বা না থাকায় কতটা সক্রিয় ভূমিকা নেয় সংঘ পরিবার।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
মোদীর সঙ্গে মেট্রোর ৩ রুটের উদ্বোধনে থাকবেন মমতা? আমন্ত্রণপত্রে রয়েছে বড় চমক
Recommended image2
ছত্তিশগড়ে ফের নকশালদের IED বিস্ফোরণে শহিদ ১ জওয়ান , ৩ হয়েছে আহত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved